
জর্জ ফ্লয়েডের মৃত্যু
অভিযোগ, পুলিশি হেফাজতে থাকাকালীন রহস্যজনক মৃত্যু হয় ৪৬ বছরের আফ্রো-মার্কিনি ব্যক্তি জর্জ ফ্লয়েডের। ঘটনার প্রতিবাদে করোনা ভাইরাসের ভয়াবহে আবহেও উত্তাল হয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্ত। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালাচ্ছেন বলে খবর।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড
পুলিশি হেফাজতে আফ্রো-মার্কিনি জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুতে গর্জে উঠেছেন নেটিজেনরা। #BlackLivesMatter শীর্ষক ট্রেন্ড চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে অংশ নিয়েছেন সেলেব্রিটি থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি তোলা হয়েছে।

সামির বার্তা
ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তুলে দেওয়া অধিনায়ক ড্যারেন সামি। আইসিসি সহ সব দেশের ক্রিকেট বোর্ডকে জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুর বিরুদ্ধে সরব হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এখনই সবাই ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন ক্যারিবিয়ান তারকা।
|
গেইলের প্রতিক্রিয়া
বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট লেজেন্ড ক্রিস গেইল। বলেছেন, 'কালোর অর্থ শক্তি, কালোর অর্থ গর্ব'। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও।


Click it and Unblock the Notifications

















