বোল্টের জন্মদিনে উদ্দাম পার্টিতে গেইল, আইপিএলের আগে করোনা রিপোর্ট কী বলছে?

জন্মদিনে বন্ধুদের সঙ্গে পার্টি করে করোনা আক্রান্ত বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। দিন তিনেক আগে ৩৪-এ পা দিয়েছেন উসেইন। অলিম্পিকে ৮টি স্বর্ণপদকের মালিক ৩৪ তম জন্মদিনে পার্টি করেন। আর তারপরই সোমবার বোল্টের শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

পার্টিতে ছিলেন ক্রিস গেইল

পার্টিতে ছিলেন ক্রিস গেইল

জানা গিয়েছে ২১ অগস্ট বোল্টের এই পার্টিতে ব্রিটিশ ফুটবলার রহিম স্টার্লিং, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল সহ খেলার দুনিয়ার একাধিক তারকা ছিলেন। বোল্টের করোনা আক্রান্তের খবর প্রকাশের পর তাই পার্টিতে থাকা খেলার জগতের তারকাদেরও একে একে করোনা পরীক্ষা হচ্ছে।

ক্রিস গেইলের করোনা রিপোর্টের ফল কী এল

ক্রিস গেইলের করোনা রিপোর্টের ফল কী এল

করোনায় আক্রান্ত হওয়ার পর সেদিন পার্টিতে তাঁর সংস্পর্শে আসা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বোল্ট। এরপরই ক্রিস গেইলের করোনা পরীক্ষা হয়েছে। ফ্যানেদের জন্য স্বস্তির খবর, উইনিভার্স বসের করোনা রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে। ইনস্টাগ্রানে বিপদমুক্ত রয়েছেন বলে গেইল জানিয়েছেন। ২০২০ সালে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে আমিরশাহীতে আইপিএল খেলার কথা রয়েছে গেইলের।

কেমন আছেন বোল্ট

কেমন আছেন বোল্ট

শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়লেও তিনি উপসর্গহীন। সেই কারণে আপাতত বাড়িতে সেলফ-আইসোলেশনে রয়েছেন বোল্ট। জন্মদিনে বন্ধুদের সঙ্গে পার্টিতে বোল্টের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

খেলার দুনিয়ায় দ্বিতীয় তারকা হিসেবে পার্টি করে ডুবলেন বোল্ট

খেলার দুনিয়ায় দ্বিতীয় তারকা হিসেবে পার্টি করে ডুবলেন বোল্ট

এর আগে বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে পার্টি করে টেনিস দুনিয়া থেকে নোভাক জকোভিচ করেনাা আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকে শিক্ষা না নিয়ে উসেইন বোল্টও একই ভুল করে বসেন। সামাজিক দূরত্ব বিধি ভুলে পার্টিতে মেতে ঝুঁকির খেলায় মাতলেন দ্রুততম মানব।

আইপিএল ২০২০ -এর দলবদল: মুম্বই ও রাজস্থানের নতুন দুই ক্রিকেটার কে জেনে নিন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 25, 2020, 13:16 [IST]
Other articles published on Aug 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+