এবার সোনার আংটিতেও 'ইউনিভার্স বস', উচ্ছ্বসিত ক্যারিবিয়ান লেজেন্ড

தரவரிசையில் நங்கூரம் போட்டு நின்ற பும்ரா, கோலி- வீடியோ

তাঁর ব্য়াট হাতে বাইশ গজকে শাসন করার ক্ষমতাকে কুর্নিশ করে বিশ্ব। ক্রিকেটের সব ফর্ম্য়াটে ধামাকাদার ব্যাটিং-র জন্য মাহের দৈত্যাকার ক্রিস গেইলকে ভালোবেসে 'ইউনিভার্স বস' বলে ডাকেন ক্রিকেট প্রেমীরা। আদতে স্বভাবশান্ত ক্যারিবিয়ান কিংবদন্তি নিজেও ভালোবাসেন সেই নাম শুনতে। সেই খেতাবে যুক্ত হল নতুন পালক।

এবার 'ইউনিভার্স বস' নামে নতুন নিখাদ সোনার আংটি এল বাজারে। অস্ট্রেলিয়ার বিখ্যাত ম্যাকলিন অ্যান্ড কো-জুয়েলার্সের নিরলস প্রচেষ্টায় তৈরি হওয়া আংটিটি উদ্বোধন করেছেন ক্রিস গেইল নিজেই। 'ইউনিভার্স বস'-র ট্যাগের পাশাপাশি ক্যারিবিয়ান কিংবদন্তির প্রতিকৃতি, সংক্ষেপে তাঁর নামও খোদাই করা হয়েছে। আংটির একদিকে লেখা রয়েছে ৩৩৩। টেস্টে এটাই ক্রিস গেইলের সর্বাধিক ব্যক্তিগত স্কোর। গেইলের হস্তাক্ষরও রয়েছে আংটির নিচে।

নিজের ইনস্টাগ্রামে সেই আংটির ভিডিও পোস্ট করেছেন ক্রিস গেইল। এতবড় কর্মযজ্ঞের জন্য অস্ট্রেলিয়ার বিখ্যাত ম্যাকলিন অ্যান্ড কো-জুয়েলার্সকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আংটিটি যে তাঁর দারুণ পছন্দের, তাও জানিয়েছেন ক্যারিবিয়ান কিং। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নিয়ে নিয়েছেন। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট চুটিয়ে খেলার কোনও সুযোগই ছাড়ছেন না 'ইউনিভার্স বস'।

মার্চে শুরু হতে চলা আইপিএলেও ফের ব্যাট হাতে বাইস গজ শাসন করতে দেখা যাবে গেইলকে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি। এবছর তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে প্রীতি জিন্টার দল। তার আগে ওয়েলিংটনে ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট চলাকালীন কমেন্ট্রি বক্সেও দেখা গিয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তিকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 22, 2020, 16:46 [IST]
Other articles published on Feb 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+