
লেটস টার্গেট ৪৫
কেরিয়ারে ৪৫ বছর পর্যন্ত ক্রিকেট খেলা উপভোগ করে যেতে চান গেইল। উইনিভার্স বস ক্রিস গেইলের এখন বয়স ৪০। তাই আরও পাঁচ বছর ক্রিকেট খেলতে চান গেইল। ৪৫ দারুণ একটা সংখ্যা। এবার ওটাই আমার টার্গেট!

গেইল কী বলেছেন
ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিকেটার বলেছেন, 'বয়স বেড়েছে, কিন্তু এখনও আমায় ক্রিকেট দুনিয়া ভুলে যায়নি। তাই আরও পাঁচ বছর মন চাইলে খেলা চালিয়ে যাব। এখনও কিছু লোক আছে, যারা আমায় বাইশ গজে দেখতে চায়। খেলার প্রতি আজও আমার সেই প্যাসন রয়েছে। যতদূর খেলতে পারত খেলা চালিয়ে যেতে চাই।'

অক্টোবের বিশ্বকাপ টার্গেট গেইলের
দেশের হয়ে ২০১৪ সালে শেষবার টেস্ট খেলেছেন। জাতীয় দলে এখন তাঁকে আর খেলতে দেখা যায় না। শেষবার ২০১৯ এর অগাস্টে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে ওডিআই সিরিজ খেলেছিলেন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে পারেন গেইল।

সামনের লক্ষ্য
মার্চে আইপিএল। কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে বিস্ফোরক ব্য়াটিং করে ফ্য়ানেদের খুশি করতে চাইবেন ইউনিভার্স বস।


Click it and Unblock the Notifications

















