আইপিএল নিলামের আগে শাখরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে নিলামে বেস প্রাইসের ২ কোটি টাকায় ক্রিস লিনকে নিয়েছে নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স। আর আইপিএলে দল পেয়েই যেন চাঙ্গা অজি বিধ্বংসী ডানহাতি ক্রিকেটার ক্রিস লিন।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির ধুয়াধার বিগ ব্যাশ লিগে বিধ্বংসী ব্যাটির তাণ্ডব চালালেন লিন। ব্রিসবেন হিট দলের হয়ে অধিনায়কোচিত ৩৫ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন লিন। ২০ বলে হাফ সেঞ্চুরিতে গণ্ডিতে পৌঁছন অজি ক্রিকেটার।
.@HeatBBL finish on a huge total of 4/209!
— #7Cricket (@7Cricket) December 22, 2019
For the Sixers to chase it down, they'll have to post their highest total in team history #BBL09 pic.twitter.com/96PmpiEO8y
সেই সঙ্গে বিগ ব্যাশ লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। অল্পের জন্য টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া করেন লিন। আউট হন ৯৪ রানে। আউট হওয়ার আগে লিনের ইনিংস সাজানো ৪টি চার ও ১১টি ছয় দিয়ে। এই ইনিংস দেখে কেকেআর লিনকে ছেড়়ে ভুল করল কিনা, সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা সেই প্রশ্ন তুলেতে শুরু করেছে।
লিনের এই বিধ্বংসী ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ব্রিসবেন হিটস ২০৯ রান তুলেছে।
💥 Full highlights of Chris Lynn's 35-ball 94 💥
— KFC Big Bash League (@BBL) December 22, 2019
Enjoy! #BBL09 pic.twitter.com/uE62gBLC9D