আইপিএল ২০১৭ : চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচে অনিশ্চিত কেকেআরের ক্রিস লিন

কলকাতা, ১০ এপ্রিল : গুজরাত লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অসাধারণ ব্যাটিং দক্ষতা দেখানোর পর দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমে কাঁধে চোট পান কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান ক্রিস লিন। আর তারই জেরে এই মরশুমের বাকি ম্যাচগুলিতে লিনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আইপিএলের সপ্তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ভয়ঙ্কর ব্যাটসম্যান জোস বাটলারের ক্যাচ ধরার জন্য ঝাঁপ দেন লিন। সেই সময় তাঁর বাঁদিকের কাঁধে চোট লাগে।

চোটের জেরে মাঠ ছাড়তে এদিন বাধ্য হন লিন। ম্যাচের পর লিন টুইট করে বলেন, "প্রিয় ভগবান ঈশ্বর, আমি কি কিছু ভুল করেছি?" গত দুবছে এইনিয়ে দুবার বাঁদিকের কাঁধে একই জায়গায় চোট পেলেন লিন।

গুজরাতের বিরুদ্ধে কেকেআরের উদ্বোধনী ম্যাচে লিনের বিধ্বংসী ব্যাটিং তাঁকে রাতারাতি কেকেআর দলের সেনসেশন বানিয়ে দিয়েছিল। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড লিনের কাছেই রয়েছে। মাত্র ২টি ম্যাচ খেলে ১২৫ রান করেছেন লিন। প্রথম ম্যাচেই ৬৮ বলে ৯৩* রান করেছিলেন লিন।

তবে, লিন টুর্নামেন্টের অন্য খেলা খেলবেন কি না তা নিয়ে এখনও কেকেআর কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। তবে লিনের টুইটেই জল্পনা শুরু হয়েছে। তবে সত্যিই যদি লিন বাকি মরশুম খেলতে না পারেন তাহলে কেকেআরের পক্ষে তা অবশ্যই বিশাল বড় ধাক্কার কারণ হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 10, 2017, 16:31 [IST]
Other articles published on Apr 10, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+