
গৃহবন্দি হয়ে কী করলেন বেন স্টোকস
এর মাঝই এবার নিজেকে চাঙ্গা রাখতে শারীরিক করসত করতে নেমে পড়লেন বেন স্টোকস। নিজের ইস্টাগ্রামে স্টোকস পুস আপ করার ভিডিও পোস্ট করেছেন।

স্ত্রীয়ের সঙ্গে গানের তালে তালে পুস আপ
গৃহবন্দি অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে গানের তালের তালে হাত মিলিয়ে জুটিতে পুস আপ করেছেন স্টোকস। গৃহবন্দি হলেও যে প্রয়োজন শরীরের প্রতি যত্নশীল হয়ে শারীরিক কসরতের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে মন খুশি রাখা যায় বুঝিয়ে দিয়েছেন স্টোকস। ইংল্যান্ডে তারকা অলরাউন্ডার করোনা আতঙ্কের মাঝে এই ভিডিও ইনস্টাগ্রামের স্টেটাসে পোস্ট করতে মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।

ছেলের সঙ্গে গল্ফে মজে স্টোকস
শুধু স্ত্রীয়ের সঙ্গে পুস আপ নয়, করোনা আতঙ্কে গৃহবন্দি হওয়ায় ছেলের সঙ্গে চুটিয়ে গল্ফও খেললেন স্টোকস।

ইউরোপীয় ফুটবলাররাও গৃহবন্দি
উল্লেখ্য শুধু স্টোকসই নয়, ইউরোপীয় ফুটবলাররা গৃহবন্দি হয়ে অনেকেই ট্রেলমিলে গা ঘামানো কিংবা পোষ্যের সঙ্গে বল পায়ে নিজের বাগানে শরীর চাঙ্গা রাখার ভিডিও পোস্ট করেছেন। যার মধ্যে অন্যতম বার্সা স্টার সুয়ারেজ, রিয়াল স্টার বেঞ্জেমা ও ব়্যামস ট্রেডমিলে দৌড়ের ভিডিও পোস্ট করেছেন। সর্বপরি করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজেদের গৃহবন্দি করে সেল্ফ আইসোলেশনের পথই বেঁছে নিয়েছেন খেলার জগতের সুপারস্টাররা।


Click it and Unblock the Notifications



















