
কেন কামিন্সকে নাও পেতে পারে কেকেআর
আইপিএল অংশ নেওয়ার পুরো বিষয়টাই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কিন্তু এই পরিস্থিতিতে করোনার কারণে বিদেশে গিয়ে দেশের ক্রিকেটারকে ঝুঁকির মুখে ঠেলে দিতে চাইবে না অজি ক্রিকেট বোর্ড। এমনিতেই ভারতে ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে ১৫ এপ্রিলের আগে ভিন্ন দেশের কেউই সহজে ভিসা পাবেন না। কিন্তু এরপরও আইপিএল শেষ পর্যন্ত শুরু হলে কামিন্স থেকে শুরু করে ওয়ার্নাররা আইপিএল খেলতে আসতে চাইলে করোনা সংক্রমণ থেকে নিজেদের ক্রিকেটারকে বাঁচাতে নো অবজেকশন সার্টিফিকেট দিতে বেঁকে বসতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সূত্রের খবর
ফক্স স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী অজি ক্রিকেটারদের ভারতের মাটিতে আইপিএল ও ইংল্যান্ডের মাটিতে হান্ড্রেড টুর্নামেন্টটি খেলতে পাঠানো নিয়ে ইতিমধ্যেই ভেবে দেখার সিদ্ধান্ত নিয়েছে অজি ক্রিকেট বোর্ড।

আসন্ন আইপিএলে অস্ট্রেলিয়া থেকে কত জন
আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিতে অস্ট্রেলিয়া থেকে ১৭ জন ক্রিকেটারের খেলার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার আশঙ্কা কেন, ভারতে করোনায় আক্রান্ত কত?
ইতিমধ্যে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১২০ ছাড়িয়েছে।মৃতের সংখ্যা ২। এই কারণেই দেশের ক্রিকেটারদের ভারতে আইপিএল খেলতে পাঠানো নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।


Click it and Unblock the Notifications


















