
সৌরভের পরিবারে করোনা হানা
সূত্রের খবর সৌরভের পরিবারে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মহারজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

সৌরভকে নিয়ে কী চিন্তা রয়েছে?
প্রসঙ্গত সৌরভের বাড়িতে করোনা হানার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায়। যদিও সৌরভের বৌদি তথা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। করোনা সংকটের এই সময় তিনি বাপের বাড়িতে ছিলেন।

চিকিৎসা শুরু
জানা গিয়েছে সৌরভের পরিবারের আক্রান্ত দুজনেরই সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শাশুড়িকে নিয়ে অবশ্য চিন্তা রয়েছে। সৌরভের দাদার শাশুড়ির বয়স প্রায় ৮০ বছর। করোনা ভাইরাসে বয়স্ক মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য তারা বেশি অসুস্থ হচ্ছেন। সেকারণেই স্নেহাশিসবাবুর শাশুড়ির স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে।

করোনায় সৌরভের সাহায্য
উল্লেখ্যে করোনা সংকটে রাজ্যে ৫০ লক্ষ টাকার চাল দান করে লকডাউনে দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর বেলুড মঠে ২০০০ কেজি চাল ও ইস্কন মন্দিরে সৌরভের ফাউন্ডেশন লকডাউনে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করে।


Click it and Unblock the Notifications



















