
সৌরভের দাদা স্নেহাশিস যা জানিয়েছেন
সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তিনি কোনওভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি একেবারেই সুস্থ রয়েছেন। ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বলে স্নেহাশিস জানান।

সৌরভের দাদা আরও যা বললেন
সৌরভের দাদা স্নেহাশিস আরও জানিয়েছেন, 'আমি পুরোপুরি সুস্থ, তাই প্রতিদিনের অফিসের কাজও করছি। আমাকে নিয়ে করোনা আক্রান্তের যে খবর ছড়িয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। আমার এই বিবৃতির পর অন্তত আমার অসুস্থতা নিয়ে কোনও ভুয়ো খবর ছড়াবে না। '

রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে যা জানা গিয়েছে
শুক্রবার রাজ্যের স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, 'স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরিবার করোনা আক্রান্ত হয়েছে। মোমিমপুরের বাড়িতে স্নেহাশিসের স্ত্রী ও শাশুড়ি ভাইরাসের কবলে পড়েন। ' এরপর থেকেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত বলে খবর রটে যায়।

সৌরভের বৌদি এখন কেমন রয়েছেন
সপ্তাহ দুয়েক আগে সৌরভের বউদির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ হওয়ার পর থেকে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। আপাতত চিকিৎসার পর সৌরভের বৌদি ও তাঁর শাশুড়ির অবস্থা স্থিতশীল বলে জানা গিয়েছে।

করোনা সংকটে সৌরভের সাহায্য
প্রসঙ্গত দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা সংকটে রাজ্যে ৫০ লক্ষ টাকার চাল দান করে লকডাউনে দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন। এরপর বেলুড মঠে ২০০০ কেজি চাল ও ইস্কন মন্দিরে সৌরভের ফাউন্ডেশন লকডাউনে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করে।


Click it and Unblock the Notifications



















