৪৮তম জন্মদিনে সৌরভকে তাঁরই এক অনবদ্য ইনিংস উপহার ক্রিকেট অস্ট্রেলিয়ার

WORLD CUP 2019 | உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறார் கோலி?- வீடியோ

শুভ জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমন শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিসিসিআই সভাপতিকে শুভকামনা জানানোর ট্রেন্ডে সামিল হয়েছেন সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, যুবরাজ সিং থেকে বীরেন্দ্র শেহওয়াগ। অভিনন্দন জানিয়েছে আইসিসি। সেসবের মধ্যে মহারাজের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ শুভেচ্ছা বার্তা নেটিজেনদের মন জয় করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইট

বাইশ গজে তাদের সবচেয়ে আগ্রাসী মেজাজে টক্কর দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৪৮তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোনও কসুর করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০০০ সালে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে-তে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিসিসিআই সভাপতি। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মহারাজের সেই ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করেছে স্টিভ ওয়া, রিকি পন্টিংয়ের দেশের ক্রিকেট বোর্ড।

সচিনের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ভারত

সচিনের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ভারত

২০০০ সালে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজের পাশাপাশি সেখানে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজও খেলেছিল টিম ইন্ডিয়া। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া ওই ওয়ান ডে সিরিজে অংশ নিয়েছিল পাকিস্তান।

পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ

পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ

অ্যাডিলেডে হওয়া ত্রিদেশীয় সিরিজের নবম ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সচিন তেন্ডুলকর। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান করেছিল টিম ইন্ডিয়া। বাকি রথি-মহারথিরা ব্যর্থ হলেও ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, সাকলিন মুস্তাক সম্বৃদ্ধ বোলিং আক্রমণের বিরুদ্ধে মারমুখী মেজাজে ১৪৪ বলে ১৪১ রান করেছিলেন মহারাজ। জবাবে ২১৯ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস।

সৌরভের প্রশংসায় অস্ট্রেলিয়া

সৌরভের প্রশংসায় অস্ট্রেলিয়া

৪৮তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের ওই মহারাজ যেখানে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন-আপকে ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন, তা স্মরণ করেছেন গ্লেন ম্যাকগ্রার দেশ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 8, 2020, 18:48 [IST]
Other articles published on Jul 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+