নতুন বছরে হার্দিকের সারপ্রাইজ! প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পান্ডিয়া

শুরু নতুন বছর। আর নতুন বছরের প্রথম দিনেই ফ্যানদের সারপ্রাইজ দিলেন হার্দিক পান্ডিয়া। ভারতের এক নম্বর এই অলরাউন্ডারকে বাইশ গজের বাইরে নানা বিতর্ক তাড়া করে বেড়ায়। সম্পর্কের স্টেটাস থেকে শুরু করে, চ্যাট শোয়ে গিয়ে মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য। মাঠের বাইরে একাধিক কারণে বছরভর চর্চায় থাকেন হার্দিক। সেই হার্দিক এবার নতুন বছরে নতুন প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন। শুধু তাই নয় প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে সকলের সামনে সম্পর্কের কথা স্বীকার করলেন পান্ডিয়া।

প্রসঙ্গত মডেল ও বলিউড ডিভা উর্বশীর সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়ে ২০১৯ সালে বেশ কয়েকবার গুঞ্জন তৈরি হয়েছিল। যারপর উর্বশী নিজে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই বলে উল্লেখ করেন। এরপর হার্দিকের সম্পর্কের স্টেটাস নিয়ে গুঞ্জন তৈর হয়। সেই গুঞ্জন থামিয়ে এবার সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাসা স্টানকোভিকের সঙ্গে প্রেম করছেন বলে জানিয়েছেন হার্দিক। বর্ষশুরুতে নাতাসার সঙ্গে ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, 'নতুন বছরটা আমার ফায়ারওয়ার্কের সঙ্গে শুরু করলাম।'

View this post on Instagram

Starting the year with my firework ❣️

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

উল্লেখ্য় এই মুহূর্তে চোটের পর দেশের হয়ে ক্রিকেটে ফেরা নিয়ে ফোকাসে হার্দিক। পিঠের নিচের অংশের চোটের কারণে ইংল্যান্ডে গিয়ে হার্দিককে পিঠের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হয়। যারপর মাঠে ফেরার জন্য প্রতিদিন পরিশ্রম করছেন পান্ডিয়া। সম্ভবত ২০২০ সালে ভারতের নিউজিল্যান্ড সফর বা তারপর আইপিএল টি-টোয়েন্টি যুদ্ধ দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন করতে পারেন পান্ডিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 1, 2020, 12:37 [IST]
Other articles published on Jan 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+