
হার্দিকের বিয়ে
করোনা লকডাউনের মাঝে একেবারে ঘরোয়া রীতি মেনে বাড়িতেই নাতাসার সঙ্গে হার্দিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের সেই খবর সোশ্যাল মিডিয়াতেই শোয়ার করেন হার্দিক।

পুত্র সন্তানের জন্ম দিলেন নাতাসা
বিয়ের খবরের পাশাপাশি নাতাসার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন হার্দিক। এরপর থেকেই হার্দিক-নাতাসা কবে বাবা-মা হচ্ছেন, সেই নিয়ে ফ্যানেরা অপেক্ষায় দিন গুনছিলেন। সেই অপেক্ষা ঘুছিয়ে আজ বাবা হওয়ার সুখবর দিলেন পান্ডিয়া। ভারতীয় অলরাউন্ডারের স্ত্রী নাতাসা আজ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও ছেলে দুজনেরই সুস্থ রয়েছেন।

বিরাটের শুভেচ্ছা
হার্দিক বাবা হতে করোনা আবহের উদ্বেগের মাঝে আজ ভারতীয় ক্রিকেটে একটুকরো খুশির আবহ! নাতাসার কোলে নতুন অতিথি আসায় পান্ডিয়ার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট।

শিখর ধাওয়ান লিখলেন
জাতীয় দলে হার্দিকের সতীর্থ শিখর ধাওয়ান টুইট করে পান্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধাওয়ান লিখেছেন, 'হার্দিক ও নাতাসার জন্যে অনেক ভালোবাসা। আমাদের ক্রিকেট পরিবারের নতুন অতিথিকে স্বাগত। মা ও ছেলে সুস্থ থাকুক।'


Click it and Unblock the Notifications
বন্যা বিধ্বস্ত বিহার, অসমকে সাহায্যের আশ্বাস, প্রশংসিত বিরুষ্কা


















