শর্টস পরে দৌড়, হার্দিকের আইপিএল প্রস্তুতির এই ছবি দেখে যা বললেন নাতাসা

WORLD CUP 2019: VIJAY SHANKAR RULED OUT | தவானை தொடர்ந்து விஜய் சங்கரும் காயத்தால் விலகல்- வீடியோ

আমিরশাহিতে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু আইপিএল। ইতিমধ্যে চিপকে প্রস্তুতিতে মেতে চেন্নাই সুপার কিংস। ধোনি-চাহার-রায়নারা প্রস্তুতি সারছেন। এবার মুম্বই শিবিরের অলরাউন্ডারের ব্য়ক্তিগত প্রস্তুতি শুরু। শর্টস পরে দৌড় শুরু করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

সদ্য বাবা হয়েছেন হার্দিক

সদ্য বাবা হয়েছেন হার্দিক

সদ্য বাবা হয়েছেন হার্দিক। ৩০ জুলাই ভারতীয় ক্রিকেটারের স্ত্রী নাতাসা স্টানকোভিচ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বাবা হওয়ার পর এটাই হার্দিকের প্রথম আইপিএল। তাই দুর্দান্ত পারফর্ম্যান্সে এই আইপিএল আরও বেশি করে স্মরণীয় করে রাখতে চাইবেন পান্ডিয়া।

হার্দিকের ইনস্টাগ্রাম পোস্ট

হার্দিকের ইনস্টাগ্রাম পোস্ট

আর সেকারণেই আজ থেকে প্রস্তুতি শুরু করে দিলেন পান্ডিয়া। শুধু মাত্র শর্টস পরে দৌড়ানোর একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হার্দিক। ফিটনেস প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার।

মাঠে নামতে মুখিয়ে হার্দিক

মাঠে নামতে মুখিয়ে হার্দিক

মাঠে দৌড়ানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক পান্ডিয়া লিখেছেন, 'লেট দ্য শো... অন দ্য রোড!' করোনা বাধা কাটিয়ে দীর্ঘদিন পর বিদেশের মাটিতে টুর্নামেন্ট ফিরছে। ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনায় লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল। এরপর করোনা উদ্বেগের মাঠেই আমীরশাহিতে আইপিএল আয়োজন হতে চলেছে। সেক্ষেত্রে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামতে তিনি কতটা মুখিয়ে রয়েছেন, এই পোস্টে সেটাই যে বুঝিয়ে দিলেন পান্ডিয়া।

নাতাসার রিপ্লাই

নাতাসার রিপ্লাই

হার্দিকের এই পোস্টে নভদীপ সাইনি পান্ডিয়াকে 'বিস্ট' বলে উল্লেখ করেছেন। অন্যদিকে হার্দিকের স্ত্রী নাতাশা স্টানকোভিচ লাভ ও শরীরচর্চার ইমোজি পোস্ট করলেন।

চোট সারিয়ে আইপিএল দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় হার্দিক

চোট সারিয়ে আইপিএল দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় হার্দিক

প্রসঙ্গত ২০১৯ সালে পিঠের চোটের কারণে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বিদেশে অস্ত্রোপচারের পর মাঠে ফিরলেও আইপিএলে দিয়েই বড় মঞ্চে ফিরতে চলেছেন পান্ডিয়া।

আইপিএল ২০২০ : বিসিসিআইয়ের কোয়ারেন্টাইন বিধি অনেকটা এমনই হতে পারে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 19, 2020, 21:25 [IST]
Other articles published on Aug 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+