টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ইনস্টাগ্রামে দুর্দান্ত জবাব দিলেন স্ত্রী নাতাসা স্টানকোভিচ। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বামী-স্ত্রীর কথোপকথনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সুপার হিট হার্দিক-নাতাসার সম্পর্কের রসায়নও।
ইনস্টাগ্রামে স্ত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। অন্তঃস্বত্ত্বা স্ত্রীর প্রেমে হাবুডুবু খাওয়া পান্ডিয়া নাতাসাকে লিখেছেন, মুখের এত জেল্লা কীভাবে আমদানি করেন তিনি। ভারতীয় তারকার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তাঁদের ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। তাতে পনেরো লক্ষেরও বেশি লাইক পড়েছে। মন্তব্য করেছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ।
অন্যান্যদের মতো হার্দিক পান্ডিয়ার পোস্ট করা ছবিতে কমেন্ট পড়েছে স্ত্রী নাতাসা স্টানকোভিচেরও। টিম ইন্ডিয়ার অল-রাউন্ডারকে উত্তর দিয়েছেন সুন্দরী মডেল। লিখেছেন, হার্দিকের ভালোবাসাতেই তিনি সুন্দরী হয়ে উঠছেন। তারকা কর্তা-গিন্নির এমন রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও।
View this post on Instagram@natasastankovic__ bubs from where are you getting the glow on your face? 😍
A post shared by Hardik Pandya (@hardikpandya93) on
উল্লেখ্য ২০১৯-এর শেষলগ্নে নাতাসা স্টানকোভিচের সঙ্গে বাগদান সম্পন্ন করেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। চলতি বছরের প্রথম দিনে বিষয়টি প্রকাশ্যে আসে। কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হন নাতাস স্টানকোভিচ। সেই খবর হার্দিক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান।