আইপিএল ২০২০ : টুর্নামেন্টের ডেথ ওভারে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকা

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আর ঠিক এক মাস পরে শুরু হবে মেগা আইপিএল ইভেন্ট। টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় গোটা বিশ্ব। তার আগে দেখে নেওয়া যাক আইপিএলের ডেথ ওভারে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকা। যেখানে রয়েছে দুই ভারতীয় ক্রিকেটারের নাম।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

আইপিএলের ডেথ ওভারে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের ইতিহাসে শেষ চার ওভারে ১৩৬টি ছক্কা হাঁকিয়েছেন ক্যাপ্টেন কুল।

কাইরন পোলার্ড

কাইরন পোলার্ড

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। আইপিএলে তিনি যে-কটি ম্যাচ খেলেছেন, তার মধ্যে ডেথ ওভারে পোলার্ডের ব্যাট থেকে এসেছে মোট ৯২টি ওভার বাউন্ডারি।

এবি ডিভিলিয়ার্স

এবি ডিভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি এবি ডিভিলায়র্স আইপিএলের ডেথ ওভারে ৮৩টি ছক্কা হাঁকিয়েছেন। দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি আইপিএল খেলা এই ক্রিকেটার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন।

রোহিত শর্মা

রোহিত শর্মা

চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে ঘাঁটলে জানা যায় যে শেষ চার ওভারে মোট ৭৮টি ছক্কা এসেছে হিটম্যানের ব্যাট থেকে।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

আইপিএলের ডেথ ওভারে মোট ৬২টি ছক্কা হাঁকিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার আন্দ্রে রাসেল। এবারও তাঁর থেকে ধামাকা দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 20, 2020, 18:00 [IST]
Other articles published on Aug 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+