সৌরভই আইসিসি-র শীর্ষ পদে বসার যোগ্য, দাবি পাকিস্তানের প্রাক্তন স্পিনারের

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। বললেন, দাদা বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান হলেই তিনি তাঁর আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেরে সেখানে আবেদন করতে পারবেন। সৌরভ তাঁর পাশে দাঁড়াবেন বলেও মনে করেন দানিশ।

কানেরিয়ার কেরিয়ার

কানেরিয়ার কেরিয়ার

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ান ডে খেলা দানিশ কানেরিয়া দুই ফর্ম্যাটে যথাক্রমে ২৬১ ও ১৫টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে সর্বাধিক ৭ উইকেট নিয়েছেন পাকিস্তানের হয়ে খেলা এই সংখ্যালঘু ক্রিকেটার। ২০১০ সালে পাক দলের হয়ে শেষ টেস্ট খেলেন দানিশ।

ম্যাচ ফিক্সিং

ম্যাচ ফিক্সিং

২০১০ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় দানিশ কানেরিয়ার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। তখন সেই অভিযোগ থেকে অব্যাহতিও পেয়ে গিয়েছিলেন দানিশ। ২০১২ সালে ফের তাঁর বিরদ্ধে মামলা শুরু হয়েছিল। দোষী সাব্যস্ত হয়েছিলেন দানিশ। তাঁকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল। দানিশের অভিযোগ, কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি-র কাছে একাধিকবার দরবার করেও ক্ষমা পাননি দানিশ কানেরিয়া।

ফের আবেদন করতে চান

ফের আবেদন করতে চান

নিজের বিরুদ্ধে আরোপিত শাস্তি কমাতে তিনি ফের আইসিসি-র কাছে আবেদন করতে চান বলে জানিয়েছেন দানিশ কানেরিয়া। একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-র সভাপতি হলেই তিনি এই পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। দাদা তাঁকে এ ব্যাপারে সাধ্যমতো সাহায্য করবেন বলেও আশা করেন দানিশ।

সৌরভই যোগ্য

সৌরভই যোগ্য

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দুর্দান্ত ক্রিকেটার এবং অধিনায়ক বলে আখ্যা দিয়েছেন দানিশ কানেরিয়া। তাঁর কথায়, সৌরভের রাজত্বই বহন করেছেন এমএস ধোনি। ক্রিকেটের খুঁটিনাটি বিষয় মহারাজের নখদর্পনে বলে দাবি পাকিস্তানের প্রাক্তন স্পিনারের। তাই এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধারেকাছে কেউ নেই বলে বিশ্বাস করেন দানিশ কানেরিয়া।

সৌরভকে সমর্থন

সৌরভকে সমর্থন

সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। একই কথা বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ডেভিড গাওয়ার।

ভিডিওতে দেখুন, লঞ্চে করে আম্ফান দুর্গত সুন্দরবনের গ্রামে গ্রামে পৌঁছে সাহায্য শিল্টন পালের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 13:11 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+