টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলেও আইপিএল খেলতে রাজি অজি ব্যাটিং আইকন

করোনা ভাইরাসের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে চলতি বছরের আইপিএলও বন্ধ করে দেওয়া উচিত, এমনটাই বলেছিলেন অস্ট্রেলিয় কিংবদন্তি ইয়ান চ্যাপেল ও অ্যালেন বর্ডার। উল্টো পথে হেঁটে বিশ্বকাপ না হলেও আইপিএল খেলতে রাজি হয়েছিলেন অজি ক্রিকেট আইকন স্টিভ স্মিথ। একই পথে হাঁটলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও।

করোনা ভাইরাসে ক্ষতি

করোনা ভাইরাসে ক্ষতি

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লক্ষ কুড়ি হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তেরো হাজার মানুষের। অন্যদিকে অস্ট্রেলিয়ায় মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজারের কাছে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১০৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশেই জারি রয়েছে লকডাউন। নিষিদ্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল

গত ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে ইভেন্ট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২০ নয়, ২০২১-এ হোক এই বিশ্বকাপ, চায় আয়োজক অস্ট্রেলিয়াই।

গ্রেটদের মত

গ্রেটদের মত

অস্ট্রেলিয় কিংবদন্তি ইয়ান চ্যাপেল এবং অ্যালেন বর্ডার একযোগে আইপিএলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বলেছিলেন, করোনা ভাইরাসের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল কিংবা স্থগিত হলে, একই রকম সিদ্ধান্ত চলতি বছরের আইপিএলের ক্ষেত্রেও নেওয়া উচিত। যদিও বিসিসিআই প্রভাব খাটিয়ে যেনতেন প্রকারেণ টুর্নামেন্ট আয়োজন করবে বলেও শঙ্কা প্রকাশ করেছিলেন চ্যাপেল ও বর্ডার।

আইসিসি-র বৈঠক

আইসিসি-র বৈঠক

করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে দফায় দফায় বৈঠক করেও কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি আইসিসি। জুলাই-তে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপ পিছিয়ে গেলে তার জায়গার আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই।

কী বললেন ওয়ার্নার

কী বললেন ওয়ার্নার

বিশ্বকাপের মতো মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার মতো অনুভূতি এবং গর্ব আর কোনও কিছুতে নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। করোনার আতঙ্ক দূরে ঠেলে ইভেন্ট হোক, তেমনটাই চান ওয়ার্নার। কিন্তু কোনও কারণে টুর্নামেন্ট বাতিল হলে এবং পরিবর্তে আইপিএলের আসর বসলে, ভারতে যেতে তাঁর কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 21, 2020, 22:10 [IST]
Other articles published on Jun 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+