করোনা লকডাউনে বাহুবলীর চরিত্রে ক্রিকেটার,প্রভু দেবার স্টেপে নাচ, ভাইরাল ভিডিও

என்ன ஆச்சு பெங்களூரு அணியினருக்கு ? டெல்லியிடமும் தோல்வி

করোনা লকডাউনে কখনও তিনি স্ট্রিট ডান্সার, কখনও তিনি কুক! কখনও আবার মেয়েদের জিম ট্রেনার, এখানেই শেষ নয় এবার তিনি বাহুবলী!

বাহুবলী সাজলেন তারকা ক্রিকেটার

বাহুবলী সাজলেন তারকা ক্রিকেটার

হ্যাঁ, ঠিক ধরেছেন এবার লকডাউনের স্পেশাল ভিডিওতে ভারতীয় সিনেমার জনপ্রিয় চরিত্র মহেন্দ্র বাহুবলী সাজলেন ডেভিড ওয়ার্নার।

বাহুবলী চরিত্রে কেমন মানালো ক্রিকেটারকে

শরীরে যুদ্ধের সাজপোশাক, গায়ে শিকল! মুখে বাহুবলীর চরিত্রের ডায়লগ। এভাবেই মহেন্দ্র বাহুবলী সেজে ক্রিকেট ফ্যানেদের করোনা গৃহবন্দি বোরিং জীবনে বিনোদন দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

লকডাউনে ওয়ার্নারের টিকটক ভিডিও

করোনা লকডাউনে নিয়মিত টিকটক ভিডিও শেয়ার করে একাধিকবার ভাইরাল হয়েছেন ডেভিড ওয়ার্নার। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন ওয়ার্নারের বাহুবলী লুক।

নাচের ভিডিওতে সারা ফেলে দিয়েছেন

প্রথমে মেয়েকে সঙ্গে নিয়ে শিলা কী জাওয়ানি নেচেছিলেন, এরপর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারকে সঙ্গে নিয়ে দক্ষিণী সিনেমার বিভিন্ন জনপ্রিয় গানে পা মিলিয়েছেন। সেই সব ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

এবার প্রভু দেবার নাচের স্টেপ নকল

এবার ভারতীয় ডান্সার প্রভু দেবার জনপ্রিয় মুকাবিলা গানে নাচলেন ডেভিড ও ক্যান্ডিস ওয়ার্নার। ভিডিওতে এক ঝলক তাঁদের মেয়েকেও নাচতে দেখা গিয়েছে।

শিল্পা শেট্টিক ট্যাগ করলেন

শিল্পা শেট্টিক ট্যাগ করলেন

এর আগে মুকাবিলা গানে শিল্পা শেট্টি ইনস্টাগ্রাম ভিডিও বানিয়েছিলেন। সেই ভিডিওতে প্রভু দেবাও ছিলেন। এবার ওয়ার্নার মজাদার এই ভিডিও তৈরি করে শিল্পা শেট্টি কুন্দ্রাকে ট্যাগ করেন। সেই সঙ্গে নেটিজেনদের কাছে ওয়ার্নারের প্রশ্ন, 'কে বেশি ভাল ক্যান্ডিস ওয়ার্নার, না শিল্পা শেট্টি কুন্দ্রা?'

করোনার জেরে স্থগিত কিংবা বাতিল হওয়া ক্রিকেট টুর্নামেন্টগুলির দিকে নজর ফেরানো যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 17, 2020, 21:31 [IST]
Other articles published on May 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+