
হার্দিক পান্ডিয়ায় কুকুর প্রেম
মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বাড়িতে দুটি পোষ্য রয়েছে। হার্দিক কুকুর দারুণ ভালোবাসেন। সেই কারণে ভারতীয় অলরাউন্ডার ঘাড়ের কাছে কুকুরের পায়ের ছাপের একটি ট্যাটুও রেখেছেন।

কেকেআরের পোস্ট
আন্তর্জাতিক সারমেয় দিবসে এদিন, কেকেআর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শুভমান গিল, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স ও সুনীল নারিনেদের পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করা হয়েছে।

পোষ্যের জন্মদিনে কেক তৈরি করেছিলেন নাইট অধিনায়ক
প্রসঙ্গত কেকেআরে দলে, কুকুর প্রেমের জন্য যদি কাউকে সবচেয়ে বেশি নম্বর দিতে হয়, তবে নাইট অধিনায়ক দীনেশ কার্তিককে দিতে হবে। কেকেআর অধিনায়ক কার্তিক পোষ্যের জন্মদিনে স্ত্রীয়ের সঙ্গে কেক বানিয়ে সেলিব্রেট করেছিলেন। সেই ছবিতে লাইক-কমেন্টের ঝড় তুলে নেটিজেনরা দারুণ প্রশাংসাও করেছিল।

রোহিতের কুকুর প্রেম
এদিন মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে রোহিত ও তাঁর মেয়ে সামাইরার কুকুর প্রেমের ছবি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল।


Click it and Unblock the Notifications
হোটেলের ব্যালকনিতেই আইপিএলের প্রস্তুতি বিরাটের, দেখে নিন ভিডিও

















