
অ্যাপে ভিডিও বানানোয় ক্রিকেটারদের ঝোঁক
ক্রিকেটাররা সেরা বিকল্প হিসেবে সোশ্যাল অ্যাপে ভিডিও তৈরিতে ঝুঁকেছেন। কেউবা ক্রিকেট নিয়ে অনলাইনে অ্যাপগুলিতে আড্ডা দিচ্ছেন। যার মধ্যে এই লকডাউনে ক্রিকেটারদের কাণ্ডকারখানায় ডেভিড ওয়ার্নার সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছেন। এবার তামিল গানে কোমড় দোলালেন অজি ক্রিকেটার।
|
শিলা কী জওয়ানি
এর আগে মেয়ে ইন্ডিকে নিয়ে ক্যাটরিনা কাইফের নাচা শিলা কী জাওয়ানি নেচেছেন ওয়ার্নার।বিটের সঙ্গে ছন্দ মিলিয়ে ওয়ার্নার 'মাই নেম ইজ শিলা...শিলা কী জওয়ানি' গাইতে গাইতে নাচেন। অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত তিস মার খান সিনেমার শিলা কী জাওয়ানি গানটা দারুণ হিট করেছিল।
|
এরপর দক্ষিণী তেলেগু গানের নাচ
এরপর স্ত্রীকে নিয়ে দক্ষিণী তেলেগু গানের সুরে নেচেছেন ওয়ার্নার। টিকটকে ওয়ার্নারের সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।
|
এবার তামিল গানে নাচলেন অজি ওপেনার
এবার ওয়ার্নার তামিল গানের তালে নাচে মাতলেন। স্ত্রী ক্যান্ডিস ও মেয়ে ইন্ডিকে সঙ্গে নিয়ে নেচেছেন ওয়ার্নার। শনিবার তিনি ইনস্টাগ্রামে স্ত্রী, কন্যাকে নিয়ে তামিল গানে নাচের ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ক্যাপশনে ওয়ার্নার লেখেন, 'আমরা আবার ফিরে এলাম।'

অভিনয়ে ডেবিউ শুধু সময়ের অপেক্ষা!
লকডাইনে এভাবে নাচের মধ্যে দিয়ে বিশ্বব্যাপি ফ্যানেদের যেভাবে মাতিয়ে রেখেছেন তাতে সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারের ভারতীয় ভক্তরা মুগ্ধ। অনেকেই লিখেছেন, 'এভাবে চলতে থাকলে লকডাউন স্বাভাবিক হলে আইপিএল খেলতে এলে ওয়ার্নারের ভারতীয় অভিনয় জগতে পা রাখা শুধু সময়ের অপেক্ষা।'


Click it and Unblock the Notifications


















