
ডেভিড ওয়ার্নার
এখনও পর্যন্ত আইপিএল ১২৬টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। ৪৩.১৭-এর গড়ে ৪৭০৬ রান করেছেন অস্ট্রেলিয় ওপেনার তথা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। টুর্নামেন্টে ৪টি শতরান, ৪৪টি অর্ধশতরান রয়েছে ওয়ার্নারের। সর্বোচ্চ স্কোর ১২৬। আইপিএলে মোট ৪৫৮টি চার ও ১৮১টি ছক্কা হাঁকিয়েছেন অজি ব্যাটসম্যান। আইপিএলে সর্বাধিক রান করা বিদেশি ক্রিকেটারদের ক্রম তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ওয়ার্নার। দেশি এবং বিদেশি মিলিয়ে তালিকার চার নম্বর স্থানে রয়েছেন অজি ওপেনার।

ক্রিস গেইল
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। আইপিএলে ১২৫টি ম্যাচ খেলে ৪৪৮৪ রান করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। ৬টি শতরান ও ২৮টি অর্ধশতরান রয়েছে গেইলের ঝুলিতে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫। আইপিএলে ৩৬৯টি চার ও ৩২৬টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। দেশি এবং বিদেশি মিলিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন ক্যারিবিয়ান ওপেনার।

এবি ডিভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলে ৪৩৯৫ রান করেছেন। টুর্নামেন্টে তিনটি শতরান ও ৩৩টি অর্ধশতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩৩। আইপিএলে ৩৫৭টি চার ও ২১২টি ছক্কা হাঁকিয়েছেন ডিভিলিয়ার্স। বিদেশি ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় এবং সবমিলিয়ে নবম স্থানে অবস্থান করছেন এবিডি।

শেন ওয়াটসন
অস্ট্রেলিয় অল-রাউন্ডার শেন ওয়াটসন তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। আইপিএলে ১৩৪টি ম্যাচ খেলে ৩৫৭৫ রান করেছেন শেন। চারটি শতরান ও ১৯টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে ৩৪৩টি চার ও ১৭৭টি ছক্কা হাঁকিয়েছেন ওয়াটসন। আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১৭।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : রাজস্থান রয়্যালসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ

















