সৌরভ ও দ্রাবিড়কে দুর্দান্ত টাইমার বললেন ১৯৯৬-এর লর্ডস টেস্টের ইংল্যান্ড পেসার

১৯৯৬ সালে ঐতিহাসিক লর্ডসে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই টেস্ট অভিষেক হয়েছিল কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। সেই ম্যাচে বিসিসিআই সভাপতি শতরান পেলেও মাত্র পাঁচ রানের জন্য তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। তবে ওই দুই তরুণ ক্রিকেটার যে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চলেছেন, তা সেই ম্যাচেই বুঝে গিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লর্ডসের ওই ম্যাচে সৌরভ ও দ্রাবিড়ের বিরুদ্ধে বল করার অনুভূতি ঠিক কেমন ছিল, তা জানালেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার ডোমিনিক কর্ক।

১৯৯৬-র ঐতিহাসিক লর্ডস টেস্ট

১৯৯৬-র ঐতিহাসিক লর্ডস টেস্ট

১৯৯৬ সালে ঐতিহাসিক লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৪৪ রান তুলেছিলেন ব্রিটিশরা। জবাবে প্রথম ইনিংসে ৪২৯ রান তুলেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান করলেও ভারত আর ব্যাট করার সুযোগ পায়নি। ম্যাচ ড্র হয়ে গিয়েছিল।

সৌরভ এবং দ্রাবিড়ের একসঙ্গে অভিষেক

সৌরভ এবং দ্রাবিড়ের একসঙ্গে অভিষেক

ওই লর্ডস টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। দশম ভারতীয় হিসেবে অভিষেক টেস্ট ম্যাচেই শতরান করেছিলেন মহারাজ। ৩০১ বলে ১৩১ রা করেছিলেন বিসিসিআই সভাপতি। যদিও পাঁচ রানের জন্য অভিষেক সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল রাহুল দ্রাবিড়ের। ২৬৭ বলে ৯৫ রান করে আউট হয়েছিলেন 'দ্য ওয়াল'। চার্লস লুইস, ডোমিনিক কর্ক এবং অ্যালান মুলালি সম্বৃদ্ধ ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে বাইশ গজ শাসন করেছিলেন সেই দিনের দুই তরুণ।

কী বললেন কর্ক

কী বললেন কর্ক

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই লর্ডস টেস্টে ইংল্যান্ড দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়া ডোমিনিক কর্ক। বলেছেন, দুই ক্রিকেটারই দারুণ প্রতিভাধর ছিলেন। কর্কের কথায়, লর্ডস টেস্টের আগে দুই ক্রিকেটার ভারতীয় এ দলের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডে এসেছিলেন। প্রতিপক্ষ দলে তিনি খেলেছিলেন বলে জানিয়েছেন কর্ক। সেই ম্যাচেও সৌরভ ও দ্রাবিড় দুর্দান্ত খেলেছিলেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার।

দুর্দান্ত টাইমিং

দুর্দান্ত টাইমিং

ডোমিনিক কর্কের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় ক্রিকেট বলের দুর্দান্ত টাইমার। একদিকে দ্রাবিড় যেমন দেওয়ালের মতো শক্ত এবং অটুঁট, তেমনই সৌরভ ন্যাচারাল স্ট্রোক মেকার বলে দাবি ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলারের।

৩৩ শে পা রাখছেন মেসি, জন্মদিনের আগে মেসিমহলে চূড়ান্ত প্রস্তুতি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 23, 2020, 14:43 [IST]
Other articles published on Jun 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+