
সৌরভের এই সাফল্য নিয়ে কী বললেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়
সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া নিয়ে এদিন ডোনা বলেন, 'সৌরভের কেরিয়ারে এটা অন্যতম বড় সাফল্য হতে চলেছে। জীবনে যে কাজটাই করে,সবসময় নিজকে উজাড় করে দেয়। যখন ক্রিকেটার ছিল, তখন ক্রিকেট নিয়ে সাধনা করে গিয়েছে। সিএবি প্রশাসক হিসেবে ইডেনে কত ভালো ম্যাচ আয়োজন করা যায়, সেই নিয়ে প্রতি মুহূর্তে ভাবত। এবার দেশের সর্বোচ্চ প্রশাসক। ওর প্রতি দেশবাসীর ভরসা রয়েছে। নতুন ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা।'

মুম্বইয়ে এদিন মনোনয়ন জমা দেন সৌরভ
মুম্বইয়ে এদিন দুপুরে মনোনয়ন জমা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে বোর্ডের ক্রিকেট মসনদে বসতে চলেছেন মহারাজ।

নতুন ইনিংসের জন্য সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন কারা
সৌরভের নতুন ইনিংসের জন্য তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুকুল রায়, তামাম রাজনৈতিক মহল শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে দেশের ক্রিকেটমহলও মহারাজকে শুভেচ্ছার জোয়ারে ভরিয়ে দিয়েছেন।


Click it and Unblock the Notifications



















