টি-টোয়েন্টি লিগে জার্সি বিভ্রাটে জড়ালেন ব্রাভো

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে জার্সি বিভ্রাট! 'চ্যাম্পিয়ন' লেখা জার্সিতে ম্যাচ খেললেন ডোয়েন ব্রাভো।

টি-টোয়েন্টি লিগে জার্সি বিভ্রাটে জড়ালেন ব্রাভো

প্রসঙ্গত ব্রাভোর গাওয়া চ্যাম্পিয়ন গানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগে এই গান জনপ্রিয় হয়েছিল। সেসময় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ম্যাচ জিতলে এই গানেই সেলিব্রেশন করে হোটেলে ফিরত ওয়েস্ট ইন্ডিজ দল। এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জার্সি নম্বরের সঙ্গে, বিখ্যাত সেই গানের শব্দ 'চ্যাম্পিয়ন' লেখা জার্সি পরে মাঠে নামলেন ব্রাভো।

অভিনব এই জার্সি পড়ার জন্য অবশ্য সমালোচনার মুখে পড়তে হল ব্রাভোকে। ধারাভাষ্যকার সাইমন ডুল সমালোচনা করে কমেন্ট্রিতে, ' জার্সিতে নিজের নাম লেখো ব্রাভো।যাতে, দর্শকরা তোমায় চিনতে পারে। তুমি জার্সিতে চ্যাম্পিয়ন লিখেছ! কিসের চ্যাম্পিয়ন সেটাই তো বোঝা গেল না! ব্যক্তিগতভাবে জার্সির পিছনে চ্যাম্পিয়ন লেখা আমাকে অন্তত খুশি করেনি '

জার্সি নিয়ে বিতর্ক হলেও ম্যাচে কিন্তু দারুণ পারফর্ম্যান্স ক্যারিবিয়ান অলরাউন্ডারের। টরেন্টো ন্যাশনলসের বিরুদ্ধে উইনিপেগ হকসের হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন ব্রাভো। সব মিলিয়ে লিগের তিন ম্যাচে সংগ্রহ ৬ উইকেট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 31, 2019, 19:09 [IST]
Other articles published on Jul 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+