আইপিএল ২০২০ : বিসিসিআইয়ের তরফে সম্পূর্ণ ছাড়পত্র পেল আয়োজক আমিরশাহী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সবুজ সংকেত দিতেই সংযুক্ত আরব আমিরশাহীকে আইপিএল আয়োজনের সম্পূর্ণ এবং আনুষ্ঠানিক ছাড়পত্র দিল বিসিসিআই। বিষয়টির সত্যতা স্বীকার করেছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করেছে আরব দেশের ক্রিকেট সংস্থা।

আমিরশাহী ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তি

মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। যেখানে বোর্ডের চেয়ারম্যান শেখ নাহায়ান মুবারক আল নাহায়ান জানিয়েছেন, চলতি বছরের আইপিএল আয়োজন করার জন্য বিসিসিআই তাঁদের সম্পূর্ণ এবং আনুষ্ঠানিক ছাড়পত্র দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সে দেশের সরকারের পদক্ষেপে তাঁরা আপ্লুত বলেও জানিয়েছন নাহায়ান।

জোরকদমে প্রস্তুতি

জোরকদমে প্রস্তুতি

বিসিসিআইয়ের তরফে সম্পূর্ণ ছাড়পত্র পেতেই তাঁদের দেশে জোরকদমে আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আমিরশাহী ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ নাহায়ান মুবারক আল নাহায়ান। করোনা ভাইরাসের আবহে ক্রিকেটারদের জন্য সুরক্ষা কবচ অটুঁট রেখে টুর্নামেন্টকে বিশ্বমানের করার প্রতিশ্রুতিও দিয়েছেন নাহায়ান।

কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত

কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত

করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল, তা মঞ্জুর হয়েছে বলে সোমবার জানিয়েছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। গত সপ্তাহেই কেন্দ্রীয় গৃহ ও বিদেশ মন্ত্রকের তরফে লিখিত মঞ্জুরনামা মিলিছে বলে জানিয়েছিলেন প্যাটেল। এরপরই সংযুক্ত আরন আমিরশাহীকে আইপিএল আয়োজন করার সম্পূর্ণ ছাড়পত্র দেয় বিসিসিআই।

আইপিএলের সূচি

আইপিএলের সূচি

করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। মোট ৫৩ দিনের এই ইভেন্টে ফাইনাল সহ মোট ৬০টি ম্যাচ খেলা হবে।

ব্র্যাভো থেকে তাহির, আইপিএলের চেন্নাই দলে খেলা যে ক্রিকেটাররা সিপিএলে নজর থাকবেন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 11, 2020, 19:44 [IST]
Other articles published on Aug 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+