আইপিএল ২০২০ : কবে আমিরশাহী পৌঁছবেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

আইপিএল খেলতে সংযুক্ত আমিরশাহী যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। ১৫ অগাস্ট থেকে চিপকে ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শিবির শুরু করছে চেন্নাই সুপার কিংস। এমএস ধোনিরা ২১ অগাস্ট দুবাই-তে উড়ে যাবে বলে জানানো হয়েছে। একদিন পর আবু ধাবিতে পৌঁছনোর কথা কলকাতা নাইট রাইডার্সের। ২৩ তারিখের মধ্যে আইপিএলের সব দল আমিরশাহীতে পৌঁছে যাওয়ার কথা। তবে টুর্নামেন্টের শুরু থেকে সব ক্রিকেটারদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার কবে আরবে পৌঁছোচ্ছেন, তা জেনে নেওয়া যাক।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কবে নামবেন

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কবে নামবেন

এখনও পর্যন্ত যা খবর, আইপিএল ১৯ সেপ্টেম্বর শুরু হলেও ২৬ তারিখের আগে টুর্নামেন্টে নামতে পারবেন না ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আইপিএল শুরুর আগে দুই দেশের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলেতে ব্যস্ত থাকবেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্সরা। এরপর বিসিসিআইয়ের করোনা-রোধি কোয়ারেন্টাইন বিধি মেনে তবেই আইপিএল খেলতে পারবেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

সেপ্টেম্বরের শুরুতে ইংল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বায়ো সিকিওর পরিবেশে ৪, ৬ এবং ৮ তারিখ দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ হবে সাউদাম্পটনের রোজ বোলে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দুই দেশের মধ্যে ওয়ান ডে ম্যাচ হবে ১১, ১৩ এবং ১৬ সেপ্টেম্বর।

আইপিএল-মুখী ব্রিটিশ ও অজি ক্রিকেটার

আইপিএল-মুখী ব্রিটিশ ও অজি ক্রিকেটার

এখনও পর্যন্ত যা খবর, ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে যাবেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এরপর বিসিসিআইয়ের করোনা-রোধী বিধি মেনে নূন্যতম সাত দিন সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতেই হবে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চদের।

নরম হবে না বিসিসিআই

নরম হবে না বিসিসিআই

আইপিএল-মুখী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেটারদের কোভিড-১৯ টেস্ট এবং আইসোলেশন পর্ব দুই দেশের সীমিত ওভারের সিরিজ চলাকালীন হওয়ার কথা। সেই যুক্তিতেই সংযুক্ত আরব আমিরশাহীতে ইয়ন মর্গ্যান, জোফ্রা আর্চারদের জন্য করোনা বিধি কিছুটা শিথিল করতে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই আবেদন খারিজ হয়েছে বলে সূত্রের খবর।

মোট ক্রিকেটারের সংখ্যা

মোট ক্রিকেটারের সংখ্যা

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মোট ২৯ জন ক্রিকেটার এবার আইপিএলে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ, ওপেনার ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান, অল-রাউন্ডার বেন স্টোকস, ওপেনার জেসন রয়, জনি বেয়ারস্টো, উইকেটরক্ষক জোস বাটলার, ফাস্ট বোলার জোফ্রা আর্চার।

আইপিএল সেরা প্রথম পাঁচ পার্টনারশিপের দিকে নজর ফেরানো যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 14, 2020, 16:45 [IST]
Other articles published on Aug 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+