
রোহিতকে টপকে সেঞ্চুরি গেইলের
এই ম্যাচের আগে কোনও এক দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল ভারতের রোহিত শর্মার হাতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৩ ধরণের ক্রিকেট মিলিয়ে মোট ৮৯টি ছয় মেরেছেন। কিন্তু এই ম্যাচে ক্রিস গেইল প্রথম দুই ছয় মেরে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৯০টি ছয় মেরে রোহিতকে টপকে যান। আর তারপর আরও ১০ ছয় মেরে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক প্রতিপক্ষের বিরুদ্ধে ১০০টি ছয় মারার রেকর্ড করেন।

ক্যারিবিয়ানদের ছক্কা-প্রীতি
ক্যারিবিয়ানরা ছয় মারতে ভালবাসেন, সাবই জানে। তার প্রমাণ আরও একবার পাওযা গিয়েছে এই ম্যাচে। গেইলের ১২টি ছয়ের পাশাপাশি, ব্রাভো ছক্কা মারেন ৪টি, নার্স ৩টি। এছাড়া, ক্যাম্পবেল, হোপ, হেতমায়ার ও বিশুও ১টি করে ছয় মারেন। ফলে ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মোট ছয়ের সংখ্যা দাঁড়ায় ২৩। এর ফলে ওডিআই-তে এক ইনিংসে দল হিসেবে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড এল ওয়েস্ট ইন্ডিজের দখলে। এক আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই ২০১৪ সালে কিউই দল ২২টি ছয় মেরেছিল। কোরি অ্য়ান্ডারসন একাই ১৪টি ছয় মারেন।

আফ্রিদি পড়লেন পিছনে
এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৩ সংস্করণ মিলিয়ে মোট ৪৭৬টি ছয় মেরে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় শীর্ষস্থানে ছিলেন প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। এদিনের ১২টি ছয় নিয়ে গেইলের ছক্কার সংখ্যা হল ৪৭৭। ফলে আফ্রিদিকে পিছনে ফেলে তিনিই উঠে এলেন তালিকার শীর্ষে।

একটি ব্রিটিশ রেকর্ড
ক্যারিবিয়ান ব্যাটসম্য়ানরা তিনটি বিশ্বরেকর্ড করেও দলকে জেতাতে পারলেন না। আর এই ম্য়াচ জিতেই একটি রেকর্ড করলেন ইংরেজ ব্য়াটসম্যানরাও। ওয়েস্ ইন্ডিজের ৩৬০ রানের জবাবে তারা করল ৪ উইকেটে ৩৬৪। এটিই তাদের সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড।


Click it and Unblock the Notifications


















