আইপিএল ২০২০ : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলা ঘুরিয়ে দিতে পারেন যারা

களத்தில் நிகழ்ந்த புதிய சர்ச்சை! இன்றும் அதே தவறை செய்தாரா தோனி ?

করোনা ভাইরাসের আবহে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। বহুল চর্চিত এই টুর্নামেন্ট কেমন হয়, তা দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলা ঘুরিয়ে দিতে পারেন কোন কোন ক্রিকেটার।

বিরাট কোহলি

বিরাট কোহলি

অধিনায়ক বিরাট কোহলিকে ১৭ কোটি টাকা দিয়ে এবারের আইপিএলে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হবে নাই বা কেন! টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক (৫৪১২ রান) যে টিম ইন্ডিয়া অধিনায়ক। ২০১৯ সালের আইপিএলে ৪৬৪ রান করা বিরাট এবার আরসিবি-এর অন্যতম গেম চেঞ্জার হতে চলেছেন।

এবি ডিভিলিয়ার্স

এবি ডিভিলিয়ার্স

১১ কোটি টাকা ব্যায় করে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যিনি এখনও পর্যন্ত আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলে ৪৩৯৫ রান করে ফেলেছেন। গত মরশুমে এবিডির ব্যাট থেকে এসেছে ৪৪২ রান।

ক্রিস মরিস

ক্রিস মরিস

দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিস আইপিএলে ৬১টি ম্যাচ খেলে ৫১৭ রান করার পাশাপাশি ৬৯টি উইকেট নিয়েছেন। গত আইপিএলেও ১৩ উইকেট নিয়েছিলেন মরিস।

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল

ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে এই মরশুমের জন্য ৬ কোটি টাকা দিচ্ছে আরসিবি। টুর্নামেন্টে অখনও পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলে ১০০টি উইকেট নিয়েছেন চাহাল।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ৪.৪ কোটি টাকা দিয়ে কিনেছে আরসিবি। আইপিএলে এখনও পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলে ১৭৩৭ রান করেছেন ফিঞ্চ।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয়ের পাশে মৃত্যুঞ্জয়ী যুবরাজ, যোদ্ধা বলে সম্বোধন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 12, 2020, 14:39 [IST]
Other articles published on Aug 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+