
অধিনায়ক সৌরভ সম্পর্কে জয়
২০১০ সালের আইপিএলে কেকেআরের হয়ে সর্বাধিক রান করা সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরের মরশুমে কেকেআর থেকে ছেঁটে ফেলা হয়েছিল। সেই দলেরই প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য অধিনায়ক সৌরভের প্রশংসায় সরব হয়েছেন। বলেছেন, দাদা এমন একটা সময়ে জাতীয় শিবিরের ব্যাটন হাতে পেয়েছিলেন, সেই সময় দলকে নতুন করে তৈরি করাই ছিল চ্যালেঞ্জের। বিসিসিআই সভাপতি দুর্দান্ত দক্ষতায় সেই দায়িত্ব পালন করেছিলেন বলে দাবি কেকেআরের প্রাক্তন ডিরেক্টরের।

অধিনায়ক ধোনি সম্পর্কে জয়
কেকেআরের প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্যের মতে, মহেন্দ্র সিং ধোনির কাজ ছিল ভিন্ন। লেজেন্ড খচিত দল তৈরি করে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমএস সুন্দরভাবে সেই দলকে পরিচালনা করেছিলেন বলে মনে করেন জয়। সে কারণেই ধোনির ভারত এতগুলি আইসিসি ট্রফি জিততে সক্ষম হয়েছিল বলে বিশ্বাস করেন কেকেআরের প্রাক্তন ডিরেক্টর।

সৌরভ বনাম ধোনি
জয় ভট্টাচার্যের মতে, ভারতীয় ক্রিকেটের নবজাগরণের পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির অবদান অনস্বীকার্য। দুই রথির দক্ষতার মধ্যে কোনও পার্থক্য করতে চান না কেকেআরের প্রাক্তন ডিরেক্টর। তাঁর মতে, দুই অধিনায়ককেই সফল হতে অনেকগুলি কঠিন স্তর পেরোতে হয়েছে।

এগিয়ে ধোনি
প্রাক্তন ক্রিকেটারদের করা সমীক্ষায় ওয়ান ডে রেকর্ডে মহারাজকে পিছনে ফেলে দিয়েছেন এমএসডি। ইএসপিএনের করা ওই সমীক্ষায় পয়েন্টের নিরেখে অল্পের জন্য ধোনির কাছে হেরে গিয়েছেন সৌরভ।


Click it and Unblock the Notifications
আইপিএলের জন্য বাতিল হতে পারে ইংল্যান্ডের ভারত সফর! কী বলছে রিপোর্ট


















