
আগ্রাসী সৌরভ
এক সময়ের বাইশ গজের প্রতিপক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেটে আগ্রাসী মনোভাব আমদানি করেছিলেন দাদা। সৌরভের নেতৃত্বেই টিম ইন্ডিয়া বিদেশে সাফল্য পেতে শুরু করে বলে মনে করেন স্মিথ। মহারাজকে কেউ উত্যক্ত করলে তিনি উপযুক্ত জবাব দিতে জানেন বলেও দাবি প্রোটিয়া কিংবদন্তির।

সৌরভের পথেই ধোনি
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় যে পরম্পরা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সে পথে এমএস ধোনি নেতৃত্বাধীন ভারত সাফল্যের চূড়ায় পৌঁছেছে বলে মনে করেন গ্রেম স্মিথ। মহারাজের হাতে গড়া যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, জাহির খান, গৌতম গম্ভীররা পরবর্তী কালে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

বর্ডারের মতো সৌরভ
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়া ক্রিকেটে নবজাগরণ এনেছিলেন কিংবদন্তি অ্যালেন বর্ডার। ১৯৮৭-এর বিশ্বকাপজয়ী অজি দলকে নেতৃত্ব দিয়েছিলেন বর্ডারই। সেখান থেকে জয়যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। অন্যদিকে বিশ্বকাপ জেতাতে না পারলেও ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদানও অনেকটা একই রকম বলে দাবি গ্রেম স্মিথের।

আইসিসি চেয়ারম্যান পদে সৌরভ
আগের মতোই গ্রেম স্মিথ এখনও মনে করেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে আইসিসি চেয়ারম্যান হওয়ার সব রকম দক্ষতাই অতিমাত্রায় মজুত রয়েছে। সৌরভ অধিনায়ক হিসেবে যেভাবে জাতীয় দলকে পরিচালনা করতেন, ঠিক ততটা দক্ষতায় তিনি ক্রিকেট প্রশাসকের ভূমিকা পালন করছেন বলে দাবি স্মিথের।


Click it and Unblock the Notifications
ইস্টবেঙ্গলের আইএসএল সম্ভাবনা নিয়ে কী বললেন ফেডারেশন সচিব


















