
সৌরভ ও ধোনি একই গোত্রের
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনি কার্যত একই গোত্রের। ভারতের দুই প্রাক্তন অধিনায়কই শান্ত এবং লক্ষ্যে অবিচল। সৌরভ ও ধোনির নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও অনবদ্য বলে জানিয়েছেন প্রোটিয়া লেজেন্ড। সৌরভ এবং ধোনিকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন স্মিথ।

বন্ধু সৌরভের তুলনা হয় না
বাইশ গজে একে অপরকে ছেড়ে কথা বলতেন না কেউই। কিন্তু ব্যক্তিগত জীবনে যে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর খুব ভালো বন্ধু, তা জানিয়েছেন গ্রেম স্মিথ। বলেছেন, ব্যক্তিগত কিংবা অন্যান্য কারণে তিনি যখনই সৌরভের সঙ্গে কথা বলতে চেয়েছেন, সাড়া পেয়েছেন। বর্তমানে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্রেম স্মিথ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদে আসীন। ক্রিকেটের প্রয়োজনে মহারাজের সঙ্গে তাঁর একাধিকবার ইতিবাচক কথা হয়েছে বলে জানিয়েছেন প্রোটিয়া লেজেন্ড।

আইসিসি চেয়ারম্যান পদে সৌরভ
আগের মতোই গ্রেম স্মিথ এখনও মনে করেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে আইসিসি চেয়ারম্যান হওয়ার সব রকম দক্ষতাই অতিমাত্রায় মজুত রয়েছে। সৌরভ অধিনায়ক হিসেবে যেভাবে জাতীয় দলকে পরিচালনা করতেন, ঠিক ততটা দক্ষতায় তিনি ক্রিকেট প্রশাসকের ভূমিকা পালন করছেন বলে দাবি স্মিথের।

ধোনির মতো পাওয়া মুশকিল
কিংবদন্তি এমএস ধোনির সমতুল ব্যক্তিত্ব এই বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল বলে দাবি করেছেন গ্রেম স্মিথ। ধোনির মতো ঠান্ডা মাথার অধিনায়ক একজনই হয় বলেও দাবি প্রোটিয়া কিংবদন্তির।


Click it and Unblock the Notifications
আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে কী বললেন সৌরভ


















