|
গেইল ঝড়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তুলল ভ্যাঙ্কুভার
গেইলের এই ইনিংসের সুবাদেই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তুলল ভ্যাঙ্কুভার। ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে দল। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলগত স্কোর আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭৮ রান তুলে ম্যাচ জিতেছিল আফগানিস্তান। শুধু গেইলই নয়, মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ভ্যান ডুসেন ২৬ বলে ৫৬ রান করেন। গেইলের ওপেনিং সঙ্গী তোবিয়াস ভিসে ১৯ বলে ৫১ রান করেন।
|
দুশো হাঁকাতে চেয়েছিলেন গেইল
গেইলের এই ইনিংস অবশ্য কোনও কাজেই এল না। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে যায়। ম্যাচে ১২২ রানে অপরাজিত থাকলেও হতাশ গেইল। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ রান হাঁকানোই তাঁর টার্গেট ছিল বলে গেইল জানিয়েছেন।
|
ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে গেইল ঝড় চিন্তায় রাখবে কোহলিদের
৩ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোহলিদের সফর শুরু হচ্ছে। শুরুতে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ান ডে ম্যাচ রয়েছে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ান ডে দলে খেলবেন গেইল। সফর শুরুর আগে গেইলের এই বিধ্বংসী ব্যাটিং কোহলিদের কপালে চিন্তার ভাঁজ ফেলল বলা চলে।


Click it and Unblock the Notifications

















