
বাবা হচ্ছেন হার্দিক
স্ত্রীয়ের বেবিবাম্পের ছবি পোস্ট করে বাবা হতে চলার খবর জানালেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক-নাতাশার জীবনে নতুন অতিথি
ইনস্টাগ্রামে এদিন স্ত্রীয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে হার্দিক লিখেছেন, 'নতুন অতিথিকে স্বাগত জানাতে আমরা তৈরি। নাতাসার সঙ্গে আমার জার্নি দারুণ। এবার আমাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। আমাদের আর্শীবাদ করুন।'

বছর শুরুতে চমকে দিয়ে এনগেজমেন্ট
চলতি বছরের ১ জানুয়ারি দুবাইয়ে সমুদ্রের মাঝে বিশালবহুল বোটের ভিতর নাতাসাকে প্রোপেস করে এনগেজমেন্ট করেন হার্দিক পান্ডিয়া।

লকডাউনে হার্দিক নাতাসার প্রেম
লকডাউনে হার্দিক-নাতাসার মাখোমাখো প্রেমের ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে। কখনও নাতাসাকে যত্নে রাখার ছবি পোস্ট করেছেন হার্দিক। কখনও হার্দিককে নিজের কোয়ারেন্টাইন পার্টনার জানিয়েছেন নাতাসা। দুজনের ভালোবাসা নতুন বাঁক নিতে চলেছে সেই নিয়ে কোনও আন্দাজ ছিল না।

চমকে দিতে এক্সপার্ট হার্দিক
ঠিক যেমন কাউকে কিছু না জানিয়ে ১ জানুয়ারি ২০২০, বান্ধবী নাতাসার সঙ্গে এনগেজমেন্ট সারেন, যা নিয়ে বিরাট-রোহিত কারুর কাছেই কোনও ইঙ্গিত ছিল না। এবার একই ধাঁচে সবাইকে চমকে দিয়ে বাবা হতে চলার খবর জানালেন ভারতীয় অলরাউন্ডার।


Click it and Unblock the Notifications


















