ক্রিকেট থেকে এই মুহূর্তে দিন কয়েকের জন্য বিশ্রামে রয়েছেন। আইপিএল ও ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর ভারতীয় তারকা অলরাউন্ডারকে ফিট রাখতেই তাঁকে সাময়িক বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। ফলে ক্যারিবিয়ান সফরের তিন ফর্ম্যাটের সিরিজের একটিতেও নেই হার্দিক। বাইশ গজ থেকে দূরে থাকলেও খবরের শিরোনামে বারে বারেই ফিরে ফিরে আসছেন তিনি।
সম্প্রতি বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি কিনে শিরোনামে উঠে এসেছেন ছোটা পান্ডিয়া। দাদা ক্রুণাল পাণ্ডিয়াকে পাশে বসিয়ে মুম্বইয়ের রাস্তায় সেই গাড়ি চালিয়েছেন হার্দিক। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এবার ল্যাকমি ফ্যাশন উইক ২০১৯ এর জন্য ব়্যাম্পে হাঁটলেন পান্ডিয়া। লাইট ক্যামেরার সামনে এই প্রথম ব়্যাম্পে অভিষেক করলেন। আর অভিষেকেই মহিলা ফ্যানেদের হৃদয়ে ঝড় তুললেন তিনি। ভারতীয় ক্রিকেটার ব়্যাম্পে উঠতেই ফ্যাশন শোয়ের মহিলা দর্শকরা হার্দিককে উৎসাহিত করে চিৎকার জুড়ে দেয়। ডিজাইনার অমিত আগারওয়ালের তৈরি পোশাকে একেবারে সাবলীল ঢঙে ব়্যাম্প মাতিয়ে দেন পান্ডিয়া। মেরুন রঙের অভিনব পোশাকে ব়্যাম্পে হাঁটেন তিনি। ভারতীয় তারকা অল-রাউন্ডারের সঙ্গে ব়্যাম্প কাঁপিয়েছেন অভিনেত্রী লিসা হেডেন।
Mommy-to-be @HaydonLisa and @hardikpandya7 walk the ramp with designer Amit Aggarwal at the #LFWWF19. #LakmeFashionWeek#LFW#FashionWeek#FilmfareAtFashionWeek pic.twitter.com/Kz76z7FPW2
— Filmfare (@filmfare) August 21, 2019
The beautiful @HaydonLisa and the charasmatic @hardikpandya7 turn show stoppers for the grand show of @RElanOfficial presents @iamitaggarwal. #RunwayAtLFW #FreeYourLips #LakmeFashionWeek #5DaysOfFashion #LFW #LFWWF19 pic.twitter.com/MLSjUvJqLY
— Lakmé Fashion Week (@LakmeFashionWk) August 22, 2019