হ্যাপি হোলি! দেখুন বাগদত্তার সঙ্গে প্রথম হোলি হার্দিক পান্ডিয়ার, ভাইরাল ভিডিও

হোলি উৎসবে মাতলেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। পরিবারের সঙ্গে এদিন হোলি খেললেন হার্দিক-ক্রুণাল। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন দুই ভাই।

বাগদত্তার সঙ্গে প্রথম হোলি হার্দিকের

বাগদত্তার সঙ্গে প্রথম হোলি হার্দিকের

দুই ভাইয়ের ছবির থেকেও হার্দিক ও তাঁর বাগদত্তা নাতাসা স্টানকোভিচের ছবি সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের মনে জায়গা করে নিয়েছে। বান্ধবীকে পাশে নিয়ে সেলফি তুলেছেন হার্দিক। ছবিতে নাতাসার হাতের এনগেজমেন্ট রিং ফ্যানেদের চোখ কেড়েছে। সেই সঙ্গে হার্দিক-নাতাসার কেমিস্ট্রিও মনে ধরেছে।

২০২০ সালের শুরুতেই চমক দেন হার্দিক

২০২০ সালের শুরুতেই চমক দেন হার্দিক

উল্লেখ্য সার্বিয়ান বংশভূত বলিউড অভিনেত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে চুপিসারে বেশি কিছুদিন ধরেই হার্দিক প্রেম করছিলেন। ২০১৯ সালে অক্টোবরে হার্দিক পরিবারের সঙ্গে তাঁর বান্ধবীর পরিচয় করিয়ে দেন বলে গুঞ্জন তৈরি হয়েছিল। এরপর ২০২০ সালে, বছরের প্রথম দিন সমুদ্রবক্ষে বোটের মাঝে নাতাসাকে আংটি পড়িয়ে হার্দিক এনজেগমেন্ট সেরে ফেলেন। বিরাট কোহলি থেকে শুরু করে লোকেশ রাহুল, কারুর কাছে এই চমকের কোনও ইঙ্গিত ছিল না। ভারতীয় ক্রিকেট দলের সবাই পরে হার্দিককে তাঁর এনগেজমেন্টের জন্য শুভেচ্ছা জানান।

ক্রুণাল- পানখুরির ছবিও ভাইরাল

ক্রুণাল- পানখুরির ছবিও ভাইরাল

শুধু হার্দিক-নাতাসারই নয় হোলিতে পাণ্ডিয়া পরিবারের বড় ছেলে ক্রিকেটার ক্রুণাল-পানখুরি শর্মার মিষ্টি কেমিস্ট্রির ছবিও ভাইরাল হয়েছে।

 ক্রিকেটে ফিরছেন হার্দিক

ক্রিকেটে ফিরছেন হার্দিক

প্রসঙ্গত ১২ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজ দিয়ে চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া। পিঠের চোটের জন্য ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন হার্দিক। লন্ডনে অস্ত্রোপচারের পর রিহ্যাব করে ডি ওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্ট দিয়ে হার্দিক ক্রিকেটে ফেরেন। ডি ওয়াই পাতিল টুর্নামেন্টে হার্দিক ৫৫ বলে ১৫৮ রান হাঁকান। তার আগে একই টুর্নামেন্ট হার্দিক ৩৯ বলে ১০৫ রান করেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 10, 2020, 14:29 [IST]
Other articles published on Mar 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+