কবে মাঠে ফিরছেন হার্দিক পান্ডিয়া, আইপিএলে নাকি বিশ্বকাপে, জেনে নিন

পিঠের নীচের অংশে চোট। এরপর লন্ডনে গিয়ে অস্ত্রোপচার। ফলে ক্রিকেট থেকে ছুটি নিয়ে এই মুহূর্তে কয়েক মাস মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া। পরিবর্তে দলে পেসার অলরাউন্ডার হিসেবে খেলছেন শিবম দুবে। চোট সারিয়ে ঠিক কবে ফিরবেন হার্দিক, এবার জানা গেল সেই তথ্য।

বাইশ গজে কবে ফিরবেন হার্দিক

বাইশ গজে কবে ফিরবেন হার্দিক

দেশের প্রথম সারির এই অল রাউন্ডার জানিয়েছেন, টি-টোয়ন্টি বিশ্বকাপই তাঁর কাছে প্রধান লক্ষ্য। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছেন হার্দিক। দ্রুত মাঠে ফেরার বিষয়ে হার্দিক আশাবাদী। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আইপিএলের আগে কামব্যাক করবেন বলে আশা রাখছেন। সেক্ষেত্রে সম্ভবত ভারতের নিউজিল্যান্ড সফরে দেশের জার্সি গায়ে চাপাতে পারেন হার্দিক।

হার্দিক আর কী বললেন

হার্দিক আর কী বললেন

হার্দিক আরও বলেছেন, 'মাঠে ফেরার জন্য যদি এখন থেকে আরও চার মাস সময় লাগে সেক্ষেত্রে আইপিএলে আমি ফেরার জন্য জান প্রাণ লড়িয়ে দেব। আইপিএলের আগে ফিরলে দেশের জার্সিতে ম্যাচ খেলার সুযোগের অপেক্ষায় থাকব। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত আমি অস্ট্রেলিয়া উড়ে যেতে পারি। এখন থেকে আমার একটাই ফোকাস টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ কবে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ কবে

২০২০ সালের শুরুতে জানুয়ারিতে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত। সেখানে প্রথমে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওডিআই ও ২টি টেস্ট খেলবে ভারত।

 কবে চোট পেয়েছিলেন হার্দিক

কবে চোট পেয়েছিলেন হার্দিক

চলতি বছরের অক্টোবরে পিঠের চোটের কারণে পান্ডিয়ার অস্ত্রোপচার হয়। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপের ম্যাচে পিঠে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পান্ডিয়া।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 10, 2019, 17:05 [IST]
Other articles published on Dec 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+