
হার্দিকের পোস্ট
দাদার সঙ্গে ছোটবেলায় ক্রিকেট মাঠে খেলতে যাওয়া ছবি পোস্ট করেছেন হার্দিক। মুহূর্তে ভারতীয় তারকা অলরাউন্ডার যেন ২০১১ সালে ফিরে গিয়েছেন।
|
হার্দিক যা লিখলেন
ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক লেখেন, 'এই তো সেদিন দাদার সঙ্গে খেলতে যাওয়ার মুহূর্ত। কী তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল।' উল্লেখ্য জুনিয়র ক্রিকেটে দুই ভাই ম্যাগি ব্রাদার্স নামে পরিচিত ছিল। অর্থের অভাব থাকলেও ক্রিকেটকে ভালোবেসে দুই ভাই সাধারণ পরিবার থেকে বাইশ গজে পা রাখেন। প্র্যাকটিস শেষে ম্যাগি খেয়েই দিন কাটিয়ে দিতেন, দুই দুই ভাইকে ম্যাগি বাদার্স বলে ডাকা হত।

হার্দিকের পোস্টে যা লিখলেন শ্রেয়স আইয়ার
হার্দিকের পোস্টে শ্রেয়স পাল্টা লিখেছেন ভারতীয় ক্রিকেটে আমাদের সময়ে তোমারাই আমাদের করণ-অর্জুন।

দেশের হয়ে দারুণ সফল পান্ডিয়া ব্রাদার্স
হার্দিক ও তাঁর ভাই ক্রুণাল দুইজনেই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় দেশের জার্সিতে খেলেছেন। দুই ক্রিকেটারেরই টি-২০ ক্রিকেটে সুনাম। দুজনেই আবার অলরাউন্ডার। হার্দিক ডানহাতি আর ক্রুণাল বাঁ-হাতি অলরাউন্ডার।

তিন আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছেন হার্দিক
দেশের হয়ে ইতিমধ্যে স্বল্প ক্রিকেট কেরিয়ারে হার্দিক তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছেন। ২০১৬ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ,২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফি ও ২০১৯ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ খেলে ফেলেছেন হার্দিক। সেই সঙ্গে ওডিআইতে তিনি ধারাবাহিক সুযোগ পান। টেস্টে ইংল্যান্ড সফরে নজরে এসেছেন হার্দিক। চোট সারিয়ে আইপিএল দিয়ে প্রত্যাবর্তনের কথা থাকলেও করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় এখনই তাঁর মাঠে ফেরা হয়নি।
|
বুমরাহের পোস্ট
অন্যদিকে হার্দিকের মতো জসপ্রীত বুমরাহও স্মৃতির পাতায় ডুব দিয়েছেন। অবসরে ছোটবেলার ছবি পোস্ট করছেন ভারতীয় ক্রিকেটের বুমবুম।


Click it and Unblock the Notifications

'যাদের পছন্দ হয় না, তাদের পাশে বসতেও পারব না', কেন এমন বললেন যুবরাজ সিং

















