
লন্ডনে অস্ত্রোপচার
এবার পিঠের চোটের কারণে লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করালেন ভারতীয় দলের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিকের অস্ত্রোপচার নিয়ে বেশি কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। সোশ্যাল মিডিয়া পান্ডিয়া নিজের অস্ত্রোপচারের পরের ছবি পোস্ট করতে সত্যিটা জানা যায়। হার্দিকের আরোগ্য কামনায় টুইট করেছেন ফ্যানেরা।

কোথায়, কীভাবে চোট
২০১৮ সালে এশিয়া কাপের ম্যাচে বোলিং করার সময় পিঠে চোট পেয়েছিলেন।এরপর ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে চোটের চিকিৎসার করান। লন্ডনে গিয়ে ডাক্তারদের থেকে পরমর্শ নিয়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়েও ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করায় ফের ডাক্তারদের পরামর্শ নেন পান্ডিয়া।
কবে ফিরবেন হার্দিক
এই অস্ত্রোপচারের ফলে মাঠে ফিরতে অন্তত চার মাস সময় লাগবে হার্দিকের। সেক্ষেত্রে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফেরা হচ্ছে না হার্দিকের।


Click it and Unblock the Notifications


















