শেষ টেস্টে 'দাদা' সৌরভকে কীভাবে অবাক করেছিলেন 'কুল' ধোনি

WORLD CUP 2019: IND VS SA | டி காக்கை காட்டி பும்ராவை கலாய்த்த சேவாக்..!!- வீடியோ

১২ বছর আগে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট তথা ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন গ্রেট মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তনীকে সম্মান প্রদর্শনে সেদিন এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন এমএসডি।

অধিনায়কত্ব ফিরে পেয়েছিলেন সৌরভ

অধিনায়কত্ব ফিরে পেয়েছিলেন সৌরভ

২০০৮ সালের নাগপুর টেস্টে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে অভিনব প্রস্তাব দিয়েছিলেন টিম ইন্ডিয়ার সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হাসিমুখে তাতে রাজিও হয়েছিলেন মহারাজ। ম্যাচের দ্বিতীয় ইনিংস তথা শেষ দিনে অগ্রজের প্রতি সম্মান প্রদর্শনে সৌরভের হাতে কয়েক ওভারের জন্য অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন মাহি।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

১২ বছর আগের সেই টেস্টের স্মৃতিচারণা করতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, সেদিন তাঁকে অবাক করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিন-চার ওভারের জন্য জাতীয় দলের অধিনায়কত্ব ফিরে পেয়ে তিনি কী করেছিলেন, তা তাঁর মনে নেই বলে জানিয়েছেন মহারাজ। এখানেই এমএস ধোনি সবার থেকে আলাদা বলে মনে করেন বিসিসিআই সভাপতি। একই সঙ্গে ওই ম্যাচের শেষ দিনে জাতীয় দলের সতীর্থরা তাঁকে যে সম্মান প্রদর্শন করেছিলেন, তাতেও তিনি মুগ্ধ হয়েছিলেন বলেও জানিয়েছেন দাদা।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের ওই টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৪৪১ রান করেছিল টিম ইন্ডিয়া। জবাবে প্রথম ইনিংসে ৩৫৫ রান করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ইনিংসে ২৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তুলতে পারেনি অজি শিবির। ১৭২ রানে ম্যাচ জিতেছিল এমএস ধোনি নেতৃত্বাধীন ভারত।

শেষ ম্যাচে সৌরভ

শেষ ম্যাচে সৌরভ

নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ১৫৩ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আটটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে শূন্য রান করে আউট হয়েছিলেন বিসিসিআই সভাপতি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 8, 2020, 22:07 [IST]
Other articles published on Jul 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+