
সহ-অধিনায়ক সৌরভ
স্মৃতির সরণী দিয়ে হেঁটে অস্থির ২০০০ এবং তার আগের সময়ে ফিরে গিয়েছেন সেই সময়ের জাতীয় নির্বাচক তথা দেশের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা। এমন একটা সময়ের কথা তিনি বলেছেন, যখন ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিচ্ছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সেই সময় ছোটবাবুর ডেপুটি হিসেবে বড়বাবুকে নির্বাচন করা হয়েছিল। সেই কাজে তাঁদের কালঘাম ছুটে গিয়েছিল বলে জানিয়েছেন প্রাক্তন নির্বাচক অশোক মালহোত্রা।

বেঁকে বসেছিলেন কোচ
কারও নাম না করে অশোক মালহোত্রা জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের সহ-অধিনায়ক হোন, তা চাননি খোদ হেড কোচ। জানিয়েছিলেন, ম্যাচের সময় প্রচুর পরিমাণ কোল্ড-ড্রিংস খান মহারাজ। সৌরভের রানিং বিটুইন দ্য উইকেটও মন্থর বলে ওই কোচ খেদ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন মালহোত্রা। দীর্ঘ আলাপ-আলোচনার পর তিনি ও তাঁর সঙ্গীরা টিম ইন্ডিয়ার সেই কোচকে সৌরভের পক্ষে রাজি করিয়েছিলেন বলেও জানিয়েছেন প্রাক্তন নির্বাচক।

অরাজি বিসিসিআই সভাপতি
অশোক মালহোত্রা বলেছেন, ৩-২ ভোটে এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক প্রায় হয়েই গিয়েছিলেন। ঠিক সেই সময় বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি এবং চেয়ারম্যান তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন নির্বাচক মালহোত্রা। কারও নাম না করেই তিনি বলেছেন, এমন ঘটনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আর ঘটেনি।

সরে গিয়েছিলেন এক
স্মৃতি হাতড়ে অশোক মালহোত্রা জানিয়েছেন, বিসিসিআই সভাপতি ও চেয়ারম্যানের চাপে সিদ্ধান্ত বদল করেছিলেন এক নির্বাচক। ফলে ২-৩ ভোটে ফের পিছিয়ে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লড়াইয়ে তাঁর থেকে অনেকটা এগিয়ে গিয়েছিলেন অজয় জাদেজা এবং অনিল কুম্বলে। অন্তত বিসিসিআই সভাপতি তেমনটাই চাইছিলেন বলে জানিয়েছেন মালহোত্রা। তবে তিনি সহ মোট দুই নির্বাচক, মহারাজকে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বাছতে বদ্ধপরিকর ছিলেন বলেও জানিয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক। অবশেষে সেই যুদ্ধে তাঁরা জয়ী হয়েছিলেন বলেও জানিয়েছেন মালহোত্রা।

কীভাবে অধিনায়ক সৌরভ
অশোক মালহোত্রা জানিয়েছেন, আচমকাই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। দলের নতুন নেতা হিসেবে অভিজ্ঞ অজয় জাদেজা এবং অনিল কুম্বলে এগিয়ে থাকলেও সেই সময় রীতিমতো লড়াই করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নির্বাচন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রাক্তন নির্বাচক। এ ব্যাপারে প্রত্যেককে রাজি করাতে তাঁকে ওভার টাইম করতে হয়েছিল বলেও জানিয়েছেন মালহোত্রা।

খুশি মালহোত্রা
এত লড়াই-সংগ্রাম করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়, ওই স্থানে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন বলে জানিয়েছেন অশোক মালহোত্রা। ভারতীয় ক্রিকেটকে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক উপহার দিতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক।


Click it and Unblock the Notifications



















