সৌরভ শিবিরের সঙ্গে বিরোধ ইস্যুতে মালহোত্রার ডিগবাজি! বিতর্কে ইতি

সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের সঙ্গে বিরোধ ইস্যুতে আচমকাই ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ প্রধান অশোক মালহোত্রা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আর্থিক অসহযোগিতার যে অভিযোগ তিনি তুলেছিলেন, তা থেকে সরে এসেছেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ঠিক কী বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

বিসিসিআইয়ের প্রশংসায় পঞ্চমুখ

বিসিসিআইয়ের প্রশংসায় পঞ্চমুখ

বিসিসিআই ও ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ-এর মধ্যে কোনও স্বার্থের সংঘাত নেই বলে জানিয়েছেন অশোক মালহোত্রা। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশে আইসিএ-কে বিশেষ স্বীকৃতি, মর্যাদা এবং গুরুত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের ছত্রছায়া এবং সমর্থনে তাঁরা দেশের ক্রিকেটারদের স্বার্থে নিরন্তর কাজ করে চলেছেন বলে দাবি আইসিএ প্রধান মালহোত্রার।

আর্থিক সহায়তা

আর্থিক সহায়তা

অশোক মালহোত্রা জানিয়েছেন, এখনও পর্যন্ত আইসিএ-কে দুই কোটি টাকার আর্থিক তহবিল বরাদ্দ করেছে বিসিসিআই। তা থেকে ৭০ লক্ষ টাকা তারা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তার মধ্যে ৫২ লক্ষ টাকা দেশের ৬০ জন দুঃস্থ ক্রিকেটারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আইসিএ প্রধান। করোনা ভাইরাসের জেরে লকডাউনে বিসিসিআই ধীরে ধীরে টাকার কিস্তি শোধ করছেন বলেও জানিয়েছেন মালহোত্রা।

অতীতে বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

অতীতে বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

প্রায় দশ মাস কেটে গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই দেশের প্রাক্তন ক্রিকেটাদের মঙ্গলার্থে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছিলেন ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন বা আইসিএ প্রধান অশোক মালহোত্রা। বোর্ডের শীর্ষ আসন অন্যান্য পদে সৌরভ সহ প্রাক্তন ক্রিকেটাররা থাকা সত্ত্বেও তার কোনও প্রভাব পড়েনি বলে মনে করেন মালহোত্রা।

দাবিই পূরণ হয়নি বলে অভিযোগ

দাবিই পূরণ হয়নি বলে অভিযোগ

২৫টিরও কম প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের জন্য পেনশনের ব্যবস্থা করার দাবি তুলেছিলেন ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন বা আইসিএ প্রধান অশোক মালহোত্রা। প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা যাতে পেনশন পান, সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন মালহোত্রা। একই সঙ্গে দেশের প্রাক্তন ক্রিকেটারদের স্বাস্থ্য বিমা পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ করার দাবি তুলেছিল আইসিএ। গত অক্টোবরে বিসিসিআইয়ের ক্ষমতা হাতে নেয় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তারপর থেকে প্রায় দশ মাস কেটে গেলেও ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন বা আইসিএ-র তোলা দাবি বিসিসিআই সেভাবে গুরুত্ব দিয়ে দেখছে না বলে অভিযোগ করেছিলেন প্রধান অশোক মালহোত্রা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 23, 2020, 10:55 [IST]
Other articles published on Jul 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+