চোটের জন্য ভারতের বিরুদ্ধে সিরিজে নেই কিউয়িদের দুই পেসার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন। সেই চোটের সুশ্রুষার জন্য আরও কিছুদিন রিকভারি প্রয়োজন। যে কারণে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াডে ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন থাকছেন না। পরিবর্তে বাঁ-হাতি পেসার হামিস বেনেট দলে এসেছেন। শেষবার ২০১৭ সালে বেনেট নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন।

অধিনায়ক হিসেবে ফিরলেন উইলিয়ামসন
চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজ কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড দলে ছিলেন না। হিপের চোটের কারণে তিনি বাদ পড়েছিলেন। ভারতের বিরুদ্ধে এবার ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ফিরছেন কেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছেন তিনি।

একনজরে নিউজিল্যান্ডের স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), হাসিম বেনেট, টম ব্রুস, কলিন গ্র্যান্ডহোম, মার্টিন গাপ্টিল,স্কট কুগেলেইন, ডারিল মিচেল, কলিন মুনরো, রস টেলর, ব্লেয়ার টিকনার, মিচেল স্ট্যান্টনার, টিম সেইফার্ত (উইকেটকিপার), ইশ সোধি ও টিম সাউদি৷


Click it and Unblock the Notifications


















