ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ:পাঁচ উইকেট তুলে নিয়ে রেকর্ডবুকে বুমরাহ

হেডিংলিতে বেন স্টোকসের অবিশ্বাস্য ইনিংসের ঘোর কাটিয়ে ওঠার আগেই টেস্টে আরও এক বিধ্বংসী পারফর্ম্যান্স। লিডসে অ্যাসেজে অস্ট্রেলিয়াকে একা হাতে শেষ করে দেন স্টোকস। আর অ্যান্টিগায় একা হাতে ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে দিলেন জসপ্রীত বুমরাহ। মাত্র ৭ রান দিয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন বুমরাহ। যার সুবাদে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১০০ রানে গুটিয়ে যায়।

এশিয়ান বোলারদের মধ্যে নজির গড়লেন বুমরাহ

প্রথম এশিয়ান বোলার হিসেবে চারটি বিদেশ সফরেই পাঁচ উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। যার সুবাদে চারটি বিদেশ সফরেই ৫ উইকেট শিকার হয়ে গেল বুমরাহের। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট করে নিয়েছেন জসপ্রীত।

একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংসে বুমরাহের বোলিং

প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। সব মিলিয়ে ম্যাচে সংগ্রহ ৬ উইকেট। আর কেরিয়ারে ১১টি টেস্ট খেলে সংগ্রহ ৫৫টি উইকেট।

বুমরাহের বোলিংয়ে ভর করে জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু ভারতের

ম্যাচে দ্বিতীয় ইনিংসে বুমরাহের পাঁচ উইকেটের সুবাদে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ম্যাচ জিতল ৩১৮ রানে। ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করল ভারত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 26, 2019, 10:29 [IST]
Other articles published on Aug 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+