আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডই কি ভারতের গাঁট? কী বলছে পরিসংখ্যান

ওয়েলিংটনে বেসিন রিজার্ভে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্গত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ, নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছেন বিরাট কোহলিরা। একই সঙ্গে আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর হার কেন দস্তুরে পরিণত করেছে ভারত, সেই প্রশ্নই তুলছেন ক্রিকেট প্রেমীরা।

১৯৯৯-র বিশ্বকাপ

১৯৯৯-র বিশ্বকাপ

১৯৯৯-র বিশ্বকাপের সুপার সিক্সে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারত। নটিংহ্যামে হওয়া ওই ম্যাচ ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল কিউয়িরা। ওই হারের ফলে টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছিল নীস শিবির।

২০০০-র চ্যাম্পিয়ন্স ট্রফি

২০০০-র চ্যাম্পিয়ন্স ট্রফি

কেনিয়ার নাইরোবিতে হওয়া ওই টুর্নামেন্টের ফাইনালে স্টিফেন ফ্লেমিং-র নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতির দুর্দান্ত ১১৭ সত্ত্বেও ম্যাচ ৪ উইকেটে জিতেছিল কিউয়িরা।

২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন নিউ ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকায় হওয়া প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। গোটা টুর্নামেন্টে একটাই ম্যাচ হেরেছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ কদম আগেই থমকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ৪ উইকেট নিয়েছিলেন ড্যানিয়েল ভিত্তোরি।

২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওই টুর্নামেন্টের গ্রুপ স্টেজের ম্যাচ মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। নাগপুরের ওই ম্যাচে আগে ব্যাট করে ১২৬ রান তোলে কিউয়িরা। জবাবে ৭৯ রানে অল আউট হয়ে যান বিরাট কোহলিরা।

২০১৯-র বিশ্বকাপ

২০১৯-র বিশ্বকাপ

২০১৯-র ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। বৃষ্টির জেরে দুই দিনে গড়ানো ওই ম্যাচে ভারতকে ২৪০ রানের লক্ষ্য দেয় কিউয়িরা। ব্যাটিং ব্যর্থতার জেরে সেই ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া।

ওয়েলিংটনে হার

ওয়েলিংটনে হার

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের হার হজম করতে হল ভারতকে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলেন বিরাট কোহলিরা। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হেরে ধাক্কাই খেল টিম ইন্ডিয়া। হারের কারণ খুঁজতে ব্যস্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 24, 2020, 10:44 [IST]
Other articles published on Feb 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+