অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেললেন বিরাট

கோலி கோலிதான்.. ஆனால் ரோஹித் செம கேப்டன்.. பத்த வைக்கும் வக்கார் யூனிஸ்- வீடியோ

হ্যামিলটনে এদিন হাফ সেঞ্চুরি করেই আউট বিরাট কোহলি। ক্রিকেট ফ্যানেরা তাঁর ব্যাটে বছরের প্রথম শতরানের প্রত্যাশায় থাকলে এদিন সোধির গুগুলির সামনে বোল্ড আউট হয়েছেন বিরাট। ৫১ রানে আউট হলেও রেকর্ডবুকে নাম তুলে ফেললেন, সেটাও দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে।

কী সেই রেকর্ড

ওডিআই ক্রিকেটে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান হাঁকানোর তালিকায় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে সাত নম্বরে উঠে এলেন বিরাট।

একনজরে ওডিআই ক্রিকেটে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান

১) রিকি পন্টিং- অধিনায়ক হিসেবে ২৩০ ম্যাচে ৮৪৯৭ রান হাঁকিয়েছেন

২) মহেন্দ্র সিং ধোনি- ২০০ ম্যাচে ৬৬৪১ রান হাঁকিয়েছেন

৩) স্টিফেন ফ্লেমিং- ২১৮ ম্যাচে ৬২৯৫ রান হাঁকিয়েছেন

৪) অর্জুন রানাতুঙ্গা- ১৯৩ ম্যাচে অধিনায়ক হিসেবে রানাতুঙ্গার সংগ্রহ ছিল ৫৬০৮ রান

৫) গ্রেম স্মিথ- ১৫০ ম্যাচে সংগ্রহ থিল ৫৪১৬ রান

৬) মহম্মদ আজহারউদ্দিন- ১৭৪ ম্যাচে সংগ্রহ ছিল ৫২৩৯ রান।

৭) বিরাট কোহলি- ৮৭ ম্যাচে সংগ্রহ ৫১২৩ রান।

৮) সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৪৮ ম্যাচে সংগ্রহ ৫১০৪ রান

বিরাট এদিন সেঞ্চুরি না পেলেও শ্রেয়স আইয়ার এদিন ১০৩ রান হাঁকান। এটি শ্রেয়সের কেরিয়ারে প্রথম আন্তর্জাতিক শতরান। অন্যদিকে ফিনিশার হিসেবে পাঁচ নম্বরে ফের সফল লোকেশ রাহুল। এদিন ৮৮ রান হাঁকিয়ে দলকে ৩৪৭ রানে পৌঁছে দিলেন। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের টার্গেট ৩৪৮ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 5, 2020, 12:08 [IST]
Other articles published on Feb 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+