বুমরাহের দিন কি শেষ? টানা তিন ওডিআই ম্যাচে উইকেট নেই জসপ্রীতের!

প্রত্যাবর্তনের পর একেবারেই দাগ কাটতে ব্যর্থ জসপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ১০ ওভারে ৬৪ রান খরচ করে কোনও উইকেট পাননি। যারপর বুমরাহের বোলিং নিয়ে বারবার ক্রিকেটমহলে প্রশ্ন উঠছে।

তিন ম্যাচে উইকেট পেলেন না বুমরাহ

তিন ম্যাচে উইকেট পেলেন না বুমরাহ

নিজের বোলিং কেরিয়ারে এই প্রথম ওডিআইতে টানা তিন ম্যাচে বুমরাহ উইকেট পেলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম দুই ম্যাচে উইকেট পাননি বুমরাহ।

একনজরে শেষ তিন ওডিআইয়ে বুমরাহের বোলিংয়ের পরিসংখ্যান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই- ১০ ওভারে খরচ ৬৪ রান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই- ১০ ওভারে ৫৩ রান খরচ করে কোনও উইকেট পাননি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ- ১০ ওভারে ৩৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।

ওডিআইয়ে বুমরাহ শেষ কবে উইকেট পেয়েছেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় ওডিআই ম্যাচে শেষবার জসপ্রীত উইকেট পেয়েছিলেন। তারপর তিন ম্যাচে উইকেটহীন বুমরাহ। অজিদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে জসপ্রীত ৩২ রান খরচ করে ১ উইকেট পান।

প্রত্যাবর্তনের পর ১টি মাত্র উইকেট

জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ দিয়ে ওডিআই ক্রিকেটে ফেরা। ২০২০ সালে এখনও পর্যন্ত ৫ টি ওডিআই ম্যাচে জসপ্রীত মাত্র ১টি উইকেট পেয়েছেন।

পিঠের চোটই কী বুমরাহের বোলিংয়ের ধার কমিয়ে দিল

পিঠের চোটই কী বুমরাহের বোলিংয়ের ধার কমিয়ে দিল

উল্লেখ্য গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বুমরাহের পিঠের চোট ধরা পড়ে। প্রাথমিকভাবে হার্দিকের মতো বুমরাহকেও পিঠের চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে বলে মনে করা হলেও শেষ পর্যন্ত আর তা হয়নি। রিহ্যাব থেকেই জসপ্রীত ক্রিকেটে ফেরেন। যদিও প্রত্যাবর্তনের পর ওডিআই ক্রিকেটে সেভাবে বুমরাহ দাগ কাটতে পারছেন না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 8, 2020, 13:16 [IST]
Other articles published on Feb 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+