'মাস্ট উইন' টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ এক নজরে দেখে নেওয়া যাক

இந்திய அணியின் பீல்டிங் தான், தோல்விக்கு முக்கிய காரணமா?- வீடியோ

ওয়েলিংটন টেস্টে শোচনীয় হারের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে সমতা ফেরাতে এই টেস্ট জিততেই হবে বিরাট কোহলি শিবিরকে। তাই শনিবার থেকে শুরু হতে চলা এই ম্যাচে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হতে পারে, তা দেখে নেওয়া যাক।

ওপেনে মায়াঙ্কের সঙ্গে কে

ওপেনে মায়াঙ্কের সঙ্গে কে

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করা মায়াঙ্ক আগরওয়াল ক্রাইস্টচার্চেও টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন। তাঁর সঙ্গে তরুণ পৃথ্বী শ-র নামার সম্ভাবনা জোরালো হলেও তিনি অসুস্থ বলে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট সূত্রে খবর। তাঁর পরিবর্তে শুভমান গিলের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও সেসব জল্পনার অবসান ঘটিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। বলেছেন, ক্রাইস্টচার্চে ভারতের হয়ে ওপেন করবেন ফিট পৃথ্বী শ।

তিনে পূজারা

তিনে পূজারা

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ও দ্বিতীয় ইনিংসে ১১ রান করে আউট হওয়া চেতেশ্বর পূজারার অভিজ্ঞতা দ্বিতীয় টেস্টে ভারতের কাজে আসবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞ। দ্বিতীয় টেস্ট জিততে পূজারাকে ভালো খেলতে হবে বলেই দাবি ক্রিকেট প্রেমীদের।

মিডিল অর্ডার

মিডিল অর্ডার

পরিচিত চার নম্বর স্থানে অধিনায়ক বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তায় ক্রিকেট প্রেমীরা। ওয়েলিংটন টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২ ও ১৯ রান করে আউট হন বিরাট। যদিও তিনি ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াবেন বলেই আশ্বাস দিয়েছেন বিরাট। ওয়েলিংটনে পাঁচ নম্বর স্থানে ব্যাট করতে নেমে দলকে সেভাবে ভরসা জোগাতে পারেননি সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। ক্রাইস্টচার্চে তাঁর কাছ থেকে বড় ইনিংস আশা করা হচ্ছে। ছয় নম্বরে ব্যাট করতে নামা হনুমা বিহারীর দিকেও নজর থাকবে ক্রিকেট বিশ্বের।

ঋষভ না ঋদ্ধি

ঋষভ না ঋদ্ধি

ইন-ফর্ম ঋদ্ধিমান সাহার পরিবর্তে ওয়েলিংটনে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে জায়গা দেওয়া হয়েছিল। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি পন্থ। তবুও ক্রাইস্টচার্চে ঋদ্ধিমানের পরিবর্তে ঋষভকেই খেলানো হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

লড়াই রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মধ্যে। গত ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন অশ্বিন। ব্যাট হাতে ব্যর্থ হলেও ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ থেকে তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল। ক্রাইস্টচার্চে রবীন্দ্র জাদেজাকে পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পেস আক্রমণ

পেস আক্রমণ

চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই কামাল দেখিয়েছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ওয়েলিংটনের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সে তুলনায় মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ-কে ওই টেস্টে ফিঁকে দেখিয়েছে। তবু এই ত্রয়ীর ভরসাতেই ভারত ক্রাইস্টচার্চে টেস্ট খেলতে নামবে বলে খবর। তবে পুরনো গোড়ালির চোট ফের ভোগাতে শুরু করায় ইশান্তের খেলার সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 28, 2020, 12:15 [IST]
Other articles published on Feb 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+