
ব্যর্থ ভারতের টপ অর্ডার
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটিং-র টপ অর্ডার। ওপেনার পৃথ্বী শ ১৬ রানে আউট হয়েছেন। ১১ রান করে সাজঘরে ফিরেছেন চেতেশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। ৭ রান করে আউট হন হনুমা বিহারী।

পারলেন না মায়াঙ্কও
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করা ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন। ৮৪ বলে ৩৪ রান করেন কর্নাটকী। এই ছোট ইনিংসে ৫টি চার মেরেছেন তিনি।

৩০ বছর পর
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হলেও, ম্যাচে গোটা একটি সেশন (শুরু থেকে লাঞ্চ) অপরাজিত মায়াঙ্ক আগরওয়াল। ৩০ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এই নজির গড়েন কর্নাটকী।

মনোজ প্রভাকর
মায়াঙ্ক আগরওয়ালের আগে একই নজির গড়েছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার মনোজ প্রভাকর। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে গোটা একটি সেশন অপরাজিত ছিলেন তিনি। তিন দশক প্রভাকরের সেই রেকর্ড অক্ষত ছিল।


Click it and Unblock the Notifications


















