
ফিল্ডিং করার সময় বিরাটের ক্ষিপ্রতা সবারই জানা। সাধনা করে নিজের ফিল্ডিংয়কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে চতুর্থ ম্যাচে রিলে রান আউটে নজর কেড়েছিলেন। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে এবার রিলে নয় সরাসরি রান আউটকে ক্রিকেট ফ্যানেদের মনে ঝড় তুললেন ভিকে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের কায়দার রান আউট করলেন ভারত অধিনায়ক।
নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ২৯তম ওভারের তৃতীয় ডেলিভারিতে কভারে থাকা বিরাটের সামনে রান চুরি করতে গেলে কিউয়ি ওপেনার হেনরি নিকহোলসকে কোহলি রান আউট করেন।
কভারে বল গড়াতেই দৌড়ে এসে মুহূর্তে বল ধরে শূন্যে লাফিয়ে থাকা অবস্থাতেই উইকেটে বল ছুঁডে় দিয়ে রান আউট করেন বিরাট।নিউজিল্যান্ডের হেনরি নিকহোলস ক্রিজের দিকে ফুল লেন্থ ড্রাইভ দিয়েও উইকেট বাঁচাতে পারেননি।
যা নিয়ে প্রশংসা করে আইসিসি টুইটে ফ্যানেদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় টুইটে লেখা হয়,ইনি বিরাট নাকি জন্টি রোডস।
Virat Kohli or Jonty Rhodes? 🤯
— ICC (@ICC) February 5, 2020
That was a brilliant in-the-air throw from the India skipper!
Nicholls is run out for 78.#NZvIND pic.twitter.com/ggtPqjipTm
উল্লেখ্য ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লিগে ম্যাচে শূন্যে লাফিয়ে উইকেট ভেঙে দিয়ে জন্টি রোডস, ইনজামাম উল হককে রান আউট করেছিলেন। যা ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা রান আউট হিসেবে পরিচিত। ব্রিসবেনে ইনজি ৪৮ রানে রান আউট হয়েছিলেন।
#OnThisDay in 1992 - the greatest run-out of all time?@JontyRhodes8, Superman! pic.twitter.com/sbfKS7mznI
— ICC (@ICC) March 8, 2019
দুর্দান্ত ফিল্ডিংয়ে পাশাপাশি এদিন ব্য়াটেও সফল বিরাট। তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন ওডিআই কেরিয়ারের ৫৮তম হাফ সেঞ্চুরি করলেন। অর্ধশতরান করার পরই অবশ্য স্পিনার সোধির গুগুলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
বিরাট ছাড়া শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা রান পেয়েছেন।আইয়ার এদিন কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন। অন্যদিকে রাহুল ৮৮ রানে অপরাজিত থেকে দলকে ৩৩৭ রানে পৌঁছ দেন। এই রান তাড়া করতে নেমে রস টেলারের অপরাজিত ১০৯ রানে ভর করে ১১ বল বাকি থাকতে সহজেই ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।
What A Man...😳🔥🎯🦸♂️#Trollvk_haters #NZvIND #NZvsIND pic.twitter.com/q2arqmsyA0
— Trollvk_haters™ (@TrollvkH) February 5, 2020